Vladimir Putin: জামা খুললেই ‘জঘন্য দৃশ্য’, পুতিনের প্রত্যুত্তরে শোরগোল, নিশানায় কে?

Russia-Ukraine: তাজিকিস্তানের এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, "আমি ঠিক জানি না তারা কোমরের ওপরে বা নিচে কতদূর অবধি পোশাক খুলতে চেয়েছিলেন।

Vladimir Putin: জামা খুললেই জঘন্য দৃশ্য, পুতিনের প্রত্যুত্তরে শোরগোল, নিশানায় কে?
ছবি: সংবাদ সংস্থা

| Edited By: অরিজিৎ দে

Jun 30, 2022 | 5:17 PM

মস্কো: কবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে, তা এখনও কেউ জানে না। একাধিকবার দুই দেশের মধ্যে বৈঠকেও কোনও সমঝোতা সূত্র মেলেনি। ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন পশ্চিমী দেশের নেতারা এই যুদ্ধের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দায়ী করেছেন গোটা বিশ্বের অনেক তাবড় রাষ্ট্রনেতারা। মূলত আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের দেশগুলির নেতাদের এবার পাল্টা উত্তর দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির এজেন্ট ছিলেন পুতিন। অতীতে প্রেসিডেন্ট হওয়ার পরও খালি গায়ে তাঁকে ঘোড়ার ওপর বসে থাকতে দেখা গিয়েছিল। পশ্চিমী বিশ্বের অনেকগুলি দেশের রাষ্ট্রনেতারা পুতিনের ‘শার্টলেস’ ছবি নিয়ে মস্করা করেছিলেন। সেই পাল্টা উত্তর দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট। পুতিন জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের নেতার শার্ট খুললেই ‘জঘন্য দৃশ্য’ চোখের সামনে ভেসে উঠবে।

তাজিকিস্তানের এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, “আমি ঠিক জানি না তারা কোমরের ওপরে বা নিচে কতদূর অবধি পোশাক খুলতে চেয়েছিলেন। তবে আমার মনে পোশাক খুললেই জঘন্য দৃশ্য দেখা যাবে।” এর আগে পশ্চিমী দেশ গুলির নেতারা জার্মানির সদ্য সমাপ্ত জি৭ সামিটে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বিদ্রুপ করেছিলেন। তাদের অনেকেই মস্করা করে বলেছিলেন, পুরুষত্ব তুলে ধরতে ‘শার্টলেস’ হওয়ার কোনও প্রয়োজনীয়তা আছে কি না। জার্মান চান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনকে বিদ্রুপ করে বলেছিলেন, “আমরা কি কখনও আমাদের কোট খুলে ফেলি?” এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা কটাক্ষের সুরই বে

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য জি৭ সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক নেতাদের কাছে আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। কিন্তু এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ইউক্রেন নিয়ে নিজেদের মনোভাবে ‘নাছোড়বান্দা’ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা বিশ্বে পুতিনকে কোণঠাসা করে দেওয়া চেষ্টা করেছিল বিশ্বের তাবড় শক্তিশালী দেশ এবং তাদের রাষ্ট্রপ্রধানরা। কিন্তু আজকের এই ঘটনার পর আরও একবার সংবাদ শিরোনামে ভ্লাদিমির পুতিন।

Follow Us