AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian origin family died: মার্কিন মুলুকে প্রাসাদোপম বাড়ি থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও কন্যার দেহ

US: ১১টি বেডরুম, ১৩টি বাথরুম বিশিষ্ট প্রাসাদপোম বাড়ি গড়ে তুলেছিলেন। সেই প্রাসাদোপম বাড়ি থেকে উদ্ধার হল ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের কন্যাসন্তানের দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Indian origin family died: মার্কিন মুলুকে প্রাসাদোপম বাড়ি থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও কন্যার দেহ
প্রাসাদপম বাড়ি থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের তরুণী মেয়ের দেহ উদ্ধার।Image Credit: TV9 Bangla
| Updated on: Dec 30, 2023 | 7:18 PM
Share

ম্যাসাচুসেটস: মার্কিন মুলুকে কার্যত প্রাসাদ গড়ে তুলেছিলেন। সেই প্রাসাদোপম বাড়ি থেকে উদ্ধার হল ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের কন্যাসন্তানের দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

নরফক জেলা অ্যাটর্নি মাইকেল মোরিসে জানান, বোস্টনের কাছে ডোভার ম্যানসনে রাকেশ কমল (৫৭), তাঁর স্ত্রী টিনা (৫৪) এবং তাঁদের ১৮ বছরের মেয়ে আরিয়ানার দেহ উদ্ধার হয়েছে। তাঁদের দেহের পাশ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। তবে তিনজনেরই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট করেননি মোরিসে। এটা আত্মহত্যা নাকি খুনের ঘটনা, তাও এখনও নিশ্চিত নয়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,রাকেশ কমল ও টিনা এডুনোভা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতেন। সম্প্রতি সেটি বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই পরিবার আর্থিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক অশান্তিও চলছিল। এমনকি ১১টি বেডরুম, ১৩টি বাথরুম বিশিষ্ট প্রাসাদপোম যে বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে সেটিও সম্প্রতি বন্ধক দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে প্রশাসন। অন্তত ১০ মিলিয়ন ডলার পর্যন্ত দেনায় ডুবে রয়েছে এই পরিবার। তাঁদের দেউলিয়া ঘোষণা করার জন্য গত বছর আবেদনও জানিয়েছিলেন টিনা। যদিও যথোপযুক্ত প্রমাণের অভাবে সেটা মঞ্জুর হয়নি। এর মধ্যে তাঁদের মেয়ে আরিয়ানা মিডলবারি কলেজে নিউরো সায়েন্স কোর্সে ভর্তি হয়েছিলেন। যার বার্ষিক খরচ ছিল ৬৪,৮০০ মার্কিন ডলার। এই চরম আর্থিক সংকটের জেরেই পরিবারের তিনজনই আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমলের পরিবারের এক আত্মীয় দু-দিন ধরে তাঁদের বাড়িতে আসছেন। কিন্তু, অনেক ডাকাডাকি করেও বাড়ির ভিতর থেকে কারও সাড়া মেলেনি। তারপরই দরজা ভেঙে ভিতরে ঢুকলে তিনজনের দেহ উদ্ধার হয়। পারিবারিক অশান্তির জেরেই পরিবারটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান হলেও এই বাড়ির কোনও গন্ডগোলের অভিযোগ প্রকাশ্যে আসেনি। পুলিশে কোনও অভিযোগও দায়ের হয়নি এবং প্রতিবেশীরা জানাননি।

Follow Us
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার