Strait of Hormuz: হরমুজ প্রণালী খোলা, তবু একটাও জাহাজ যাচ্ছে না শুধু একটা ভয়ে…

Iran-USA War: ভারত সহ বন্ধু দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। তবুও হরমুজ দিয়ে যাচ্ছে না কোনও জাহাজ। ইরান হরমুজে মুক্ত দ্বার বললেও, সেখান থেকে যাওয়ার সাহস দেখাতে পারছে না কোনও জাহাজ। হিসেব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলে হরমুজ প্রণালী দিয়ে। এখন কার্যত তা শূন্যে নেমে এসেছে।

Strait of Hormuz: হরমুজ প্রণালী খোলা, তবু একটাও জাহাজ যাচ্ছে না শুধু একটা ভয়ে...
হরমুজ প্রণালী দিয়ে কেন আসছে না জাহাজ?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 28, 2026 | 1:27 PM

তেহরান: যুদ্ধের আঁচ বাড়ছে। তবুও ইরান আশ্বাস দিয়েছে যে হরমুজ প্রণালী (Strait of Hormuz) খোলা রয়েছে। ভারত সহ বন্ধু দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। তবুও হরমুজ দিয়ে যাচ্ছে না কোনও জাহাজ। ইরানের ছাড়ের পরেও হরমুজ প্রণালীতে চলতে পারছে না কোনও জাহাজ। এখনও আটকে আছে ভারতের ২০টি জাহাজ। কেন?

সূত্রের খবর, লাগাতার চার সপ্তাহ ধরে যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছে জিপিএস পরিষেবা। ইন্টারনেট কাজ করছে না। তার জেরে ইরান ছাড় দিলেও, জাহাজগুলি এগোতে পারছে না।

এদিকে, আমেরিকার তরফেও সাবধানবাণী দেওয়া হয়েছে যে জলের তলায় মাইন পুঁতে রেখেছে ইরান। একটা সামান্য ভুল হলেও, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে কারণ হরমুজের কাছে দাঁড়িয়ে থাকা কম-বেশি সমস্ত জাহাজেই তেল বা কেমিক্যালের মতো দাহ্য পদার্থ মজুত রয়েছে। এর ফলে সেফ নেভিগেশন রুটের অভাবে চলতে পারছে না জাহাজগুলি।

সূত্রের খবর, ম্যানুয়াল ম্যাপিং ব্যবহার করে চলছে কয়েকটি জাহাজ। বাকি জাহাজ ঝুঁকি নিতে নারাজ। ফলে ইরান হরমুজে মুক্ত দ্বার বললেও, সেখান থেকে যাওয়ার সাহস দেখাতে পারছে না কোনও জাহাজ। হিসেব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলে হরমুজ প্রণালী দিয়ে। এখন কার্যত তা শূন্যে নেমে এসেছে।

Follow Us