AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khalistani Terrorist: ট্রুডোর হাতেই কলকাঠি? কানাডায় আটক খালিস্তানি জঙ্গি অর্শদীপ ডাল্লা, কিন্তু তারপর…

Canada: সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৭-২৮ অক্টোবর কানাডার মিলটনে একটি শুটআউট হয়। সেখানেই খালিস্তানি জঙ্গি অর্শদীপ ডাল্লাকে আটক করা হয়।

Khalistani Terrorist: ট্রুডোর হাতেই কলকাঠি? কানাডায় আটক খালিস্তানি জঙ্গি অর্শদীপ ডাল্লা, কিন্তু তারপর...
অর্শদীপ ডাল্লা।Image Credit: X
| Updated on: Nov 11, 2024 | 11:36 AM
Share

ওটায়া: কানাডায় খালিস্তানি সমর্থকদের উপস্থিতির কথা অবশেষে স্বীকার করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর তারপরই ধরা পড়ল খালিস্তানি জঙ্গি। কুখ্যাত খালিস্তানি জঙ্গি অর্শদীপ ডাল্লাকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর।  ডাল্লা গত বছর নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের সহকারী ছিলেন।

অর্শদীপ ডাল্লাকে কানাডায় আটক করার খবর মিললেও, তাঁকে গ্রেফতার করা হয়েছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। কূটনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে চিড় ধরেছে, ফলে সরকারিভাবে কোনও তথ্য জানা যাচ্ছে না।

সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৭-২৮ অক্টোবর কানাডার মিলটনে একটি শুটআউট হয়। সেখানেই খালিস্তানি জঙ্গি অর্শদীপ ডাল্লাকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২৮ বছর বয়সী অর্শদীপ দীর্ঘদিন ধরেই কানাডার সারে-তে বসবাস করছে স্ত্রীকে নিয়ে। তোলাবাজি থেকে খুন, সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কাজেই জড়িত অর্শদীপ। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুব প্রজন্মকে খালিস্তানি আন্দোলনে যোগ দেওয়ার জন্য প্রভাবিত করত। তাঁর বিরুদ্ধে ভারতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA) মামলা দায়ের রয়েছে। পঞ্জাব পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করেছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো