Lalit Modi: IPL-এ কয়েকশো কোটির দুর্নীতি করে পগারপার, আর ভারতীয়ই রইলেন না ললিত মোদী!
Lalit Modi Citizenship: ১৪ নভেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ললিত মোদী জানান, তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে তিনি ব্রিটিশ নাগরিক। গতকাল অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়েও তিনি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যাত্রা এবং ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা বলেন।

লন্ডন: দীর্ঘদিন হল ছেড়েছেন ভারত। এবার ছাড়লেন নাগরিকত্বও। ললিত মোদী সগর্বে ঘোষণা করলেন যে তিনি আর ভারতীয় নন। এখন থেকে তিনি ব্রিটিশ নাগরিক। এটিকে তিনি গর্বের ও ব্যক্তিগত সাফল্যের মাইলফলক বলেই উল্লেখ করেছেন।
ভারতে ব্যাপক জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী। ব্যবসায়ী ললিত ক্রিকেটকে অন্য উচ্চতা ও জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন। তবে এই সাফল্যের সঙ্গেই আসে বিতর্কও। ললিত মোদীর বিরুদ্ধে আইপিএলে কয়োকশো কোটি টাকার দুর্নীতি ও আর্থিক কারচুপির অভিযোগ ওঠে। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে শাস্তির মুখে পড়ার আগেই দেশ ছেড়ে পালান ললিত মোদী।
২০১০ সাল থেকে পলাতক তিনি। দীর্ঘ সময় গা ঢাকা দিয়েছিলেন। পরে জানা যায়, ব্রিটেনেই রয়েছেন ললিত। ভারত সরকার কয়েকবার তাঁকে প্রত্যর্পণের অনুরোধও জানায়, তবে তাতে বিশেষ লাভ হয়নি। এবার ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাওয়ায়, ভারতে আর্থিক দুর্নীতির দায়ে তাঁকে এ দেশে ফিরিয়ে আনা ও শাস্তি দেওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেল।
গতকাল, ১৪ নভেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ললিত মোদী জানান, তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে তিনি ব্রিটিশ নাগরিক। গতকাল অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়েও তিনি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যাত্রা এবং ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা বলেন।
🇬🇧 A PROUD MOMENT. A NEW CHAPTER.
Today, 14 November 2026, I had the honour of addressing the Oxford Union, where I publicly shared a very special and personal milestone.
I AM PROUD TO BE A BRITISH CITIZEN. 🇬🇧
On 15 September 2026, surrounded by family and friends, I celebrated my British citizenship at a ceremony that will always hold a special place in my heart.
The United Kingdom has been my home for many years. It is a country I have come to admire and appreciate deeply — its people, institutions, traditions and values.
Becoming British is a privilege and a responsibility that I embrace with pride, gratitude and a genuine sense of belonging.
My life’s journey has been shaped by different cultures and experiences, and I look forward to continuing to contribute positively to the country I proudly call home.
Thank you to my family, friends and everyone who has been part of this journey, and to the Oxford Union for providing such a memorable occasion to share this news.
A new chapter, with much to look forward to.
And on His Majesty King Charles III’s birthday, a particularly special day to share this moment.
God Save the King! 🇬🇧👑
Lalit Modi Founder IPL
#BritishCitizen #OxfordUnion #UnitedKingdom #GodSaveTheKing
— Lalit Kumar Modi (@LalitKModi) November 14, 2026
ললিত মোদী লেখেন, “ব্রিটিশ নাগরিক হওয়া আমার কাছে যেমন সৌভাগ্য, তেমনই দায়িত্বও, যা গর্ব, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি”। নিজের নতুন দেশের জন্য ইতিবাচক কাজ করতে চান বলেও জানান আইপিএলর প্রতিষ্ঠাতা।
