London Train Accident: একই ট্র্যাকে ঢুকল দুই ট্রেন, সজোরে ধাক্কা! সিট থেকে উড়ে পড়লেন যাত্রীরা, কত প্রাণ গেল?
London Train Crash: ট্রেনের এক যাত্রী বলেন, "আমি ট্রেনের শেষের দিকের কামরায় ছিলাম। হঠাৎ দেখলাম সিট থেকে ছিটকে হাওয়ায় উড়ছি। ছিটকে সামনের সিটে পড়ি। তারপরে ধোঁয়া দেখলাম। চারপাশে লোকজন কাঁদছিলেন। সবাই খুব ভয় পেয়েছিলেন। অনেকের হাত-পা ভেঙে গিয়েছে। আমি কোনওমতে দরজার ফাঁক দিয়ে গলে ট্রেন থেকে বেরিয়ে আসি।"

লন্ডন: দুই ট্রেনের সংঘর্ষ লন্ডনে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু যাত্রী। অনেকেরই হাড়-গোড় ভেঙেছে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের অভিঘাতে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে লন্ডনের উত্তরে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। স্থানীয় সময় ৫টা ১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘট্। দুটি ট্রেনই লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশে যাচ্ছিল, বেডফোর্ড শহরের বাইরে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে আসায় সংঘর্ষ হয়। তবে সংঘর্ষ খুব জোরে না হওয়ায় হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম। একজনের মৃত্যু ও কমপক্ষে ৮৯ জনের আহত হওয়ার খবর মিলেছে।
⚠️ It’s believed the 4.40pm train from Corby to St Pancras has crashed into the rear of the 3.50pm service from Nottingham to St Pancras.
The incident happened approx 2 miles south of Bedford. pic.twitter.com/bmDdmIHuTX
— 🏴 Northamptonshire Weather (@NNweather) June 19, 2026
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইমার্জেন্সি সার্ভিস। এয়ার অ্যাম্বুল্যান্সে করে গুরুতর আহতদের উদ্ধার কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “বড়সড় একটি দুর্ঘটনা ঘটেছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, একাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে এক যাত্রীর মৃত্যু হয়েছে।”
One person was killed and 89 others were injured in the Bedford, England train collision; 11 people suffered very serious injuries, 22 sustained serious injuries, and 56 suffered minor injuries. pic.twitter.com/2WTsITdtgL
— Global OSINT (@GlobalOSINTHQ) June 20, 2026
যাত্রীদের বক্তব্য-
ট্রেনের এক যাত্রী বলেন, “আমি ট্রেনের শেষের দিকের কামরায় ছিলাম। হঠাৎ দেখলাম সিট থেকে ছিটকে হাওয়ায় উড়ছি। ছিটকে সামনের সিটে পড়ি। তারপরে ধোঁয়া দেখলাম। চারপাশে লোকজন কাঁদছিলেন। সবাই খুব ভয় পেয়েছিলেন। অনেকের হাত-পা ভেঙে গিয়েছে। আমি কোনওমতে দরজার ফাঁক দিয়ে গলে ট্রেন থেকে বেরিয়ে আসি।”
