AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: মোদীর ফোন না-পেয়ে বাণিজ্যচুক্তি বাতিল? এবার মুখ খুলল নয়াদিল্লি

India on Donald Trump: লুটনিকের আরও দাবি, 'চুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গোটা ব্য়াপারটা মিটিয়ে নিতে মোদীর ট্রাম্পকে ফোন করা উচিত ছিল।' এই মর্মে ভারতকে 'তিন শুক্রবারের' একটি সময়সীমাও দেওয়া হয়েছিল বলে দাবি মার্কিন শীর্ষ আধিকারিকের। কিন্তু নয়াদিল্লি সেই ডেডলাইন পালনে 'স্বচ্ছন্দবোধ' করেনি।

Donald Trump: মোদীর ফোন না-পেয়ে বাণিজ্যচুক্তি বাতিল? এবার মুখ খুলল নয়াদিল্লি
এক ফ্রেমে মোদী-ট্রাম্পImage Credit: PTI
| Updated on: Jan 09, 2026 | 6:55 PM
Share

নয়াদিল্লি: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি মোদী, তাই বাণিজ্যচুক্তি ভেস্তে দিয়ে ভারতীয় পণ্য়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। একটি পডকাস্টে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন আমেরিকার বাণিজ্যসচিব তথা ট্রাম্প-ঘনিষ্ঠ হাওয়ার্ড লুটনিক। কিন্তু এই মার্কিন আধিকারিকের দাবি মানতে নারাজ নয়াদিল্লি। ভ্রান্ত বলে গোটা ব্য়াপারটাই উড়িয়ে দিয়েছে দেশের বিদেশমন্ত্রক।

ট্রাম্প প্রশাসনের কী দাবি?

একটি সাক্ষাৎকারে ওই শীর্ষস্তরীয় মার্কিন আধিকারিকের দাবি, কোনও নীতিগত পার্থক্য় নয়। বরং দীর্ঘদিন ধরে আলোচনা চলা ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি ভেস্তে গিয়েছে ফোনালাপের অভাবে। লুটনিকের কথায়, ‘গোটা চুক্তিটা প্রায় হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পেরও সায় ছিল। কিন্তু মোদী একটা ফোন করতে পারতেন। যা তিনি করেননি।’

লুটনিকের আরও দাবি, ‘চুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গোটা ব্য়াপারটা মিটিয়ে নিতে মোদীর ট্রাম্পকে ফোন করা উচিত ছিল।’ এই মর্মে ভারতকে ‘তিন শুক্রবারের’ একটি সময়সীমাও দেওয়া হয়েছিল বলে দাবি মার্কিন শীর্ষ আধিকারিকের। কিন্তু নয়াদিল্লি সেই ডেডলাইন পালনে ‘স্বচ্ছন্দবোধ’ করেনি।

লুটনিকের যুক্তি খারিজ

অবশ্য লুটনিকের এই যুক্তি মানতে নারাজ নয়াদিল্লি। শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠকে ফোনালাপের দাবি খারিজ করে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মার্কিন শীর্ষকর্তার দাবিকে ‘ভ্রান্ত’ বলেই অভিহিত করেছেন তিনি। মুখপাত্রের কথায়, ‘চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় আটবার ফোনে কথা বলেছেন।’

গতবছর দুই দেশের মধ্য়ে বাণিজ্যচুক্তি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এমনকি, বেশ কয়েকবার চুক্তি চূড়ান্ত হওয়ার দোরগোড়াতেও পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরেও তা বাস্তবায়ন হয়নি। শুক্রবার সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে ধরেন রণধীর জয়সওয়াল। কিন্তু মোদী যে ট্রাম্পকে একবারও ফোন করেননি, তা মানতে চাননি তিনি। বরং পাল্টা ফোনালাপের পরিসংখ্যান দেখিয়েছে নয়াদিল্লি।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!