AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Today: সকাল থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা, প্রচারে ঝড় তুলছেন কুণাল থেকে দিলীপ, শ্রেয়া থেকে সজল

| Updated on: Mar 18, 2026 | 12:22 PM
Share

Breaking News in Bengali Live Updates: “আমি শুধু একটাই কথা বলছি, আমাকে ৫ বছরের সুযোগ দাও, ভাল না লাগলে পাল্টে দাও। এখানে মানুষকে জল কিনে খেতে হয়। তৃণমূল বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। কিন্তু পুরো লক্ষ্মীর ভাণ্ডার জলে চলে গিয়েছে। মানুষকে ৩০ টাকা বোতল রোজ কিনতে হয়।” প্রচারে বেরিয়ে এ ভাষাতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সজল।

West Bengal News Live Today: সকাল থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা, প্রচারে ঝড় তুলছেন কুণাল থেকে দিলীপ, শ্রেয়া থেকে সজল
চলছে জোরদার প্রচার Image Credit: TV 9 Bangla GFX

LIVE NEWS & UPDATES

  • 18 Mar 2026 12:22 PM (IST)

    Adhir Chowdhury: বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন অধীর?

    Congress Leader Adhir Ranjan Chowdhury

    প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী?

    • আড়াই দশক সংসদের অলিন্দে দেখা গিয়েছে তাঁকে। লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্বও পালন করেছেন। তা বলে বিধানসভার অন্দরে যে তাঁকে দেখা যায়নি, এমনটা নয়। তবে তা ২৬ বছর আগে।
    • আর ২৬ বছর পর ফের বিধানসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ছে। সত্যিই কি বিধানসভা ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী?
    • প্রার্থী হলে কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আড়াই দশক লোকসভার সাংসদ থাকা অধীরকে নিয়ে কী ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব?

    বিস্তারিত: ২৬ বছর পর বিধানসভা ভোটে প্রার্থী অধীর? কী ভাবনা কংগ্রেসের?

  • 18 Mar 2026 12:19 PM (IST)

    Birbhum: বীরভূমে বিস্ফোরক বোঝাই ট্রাক্টর ধরলেন গ্রামবাসীরা

    Birbhum Gelatin Sticks

    বীরভূমে বাজেয়াপ্ত বিস্ফোরক

    • তিনদিন আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।
    •  কিন্তু, হিংসা কি এড়ানো যাবে? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বীরভূমে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল।
    • পাচার করার সময় প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই ট্র্যাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কাদাসির গ্রামে।

    বিস্তারিত: ভোট ঘোষণা হতেই প্রচুর বিস্ফোরক উদ্ধার বীরভূমে, কেন নিয়ে যাওয়া হচ্ছিল?

  • 18 Mar 2026 12:12 PM (IST)

    ফুঁসছেন অসিত, কী করবেন দেবাংশু?

    • চুঁচুড়ায় গত তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবার টিকিট দেয়নি ঘাসফুল শিবির। টিকিট না পেয়ে অসিতবাবু প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন।
    • একরাশ হতাশার সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সাফ বলেছেন, “রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।”Debangsu Asit
  • 18 Mar 2026 12:08 PM (IST)

    প্রচারে বেরিয়েই তৃণমূলকে তোপ সজলের

    • খুব ভাল সাড়া পাচ্ছি। মানুষকে কিছুই বলছি না। মানুষ সব জানে তাঁর এলাকা কেমন আছে। কে কেমন আছে, কে ভাল আছে মন্দ আছে সব জানে।
    • আমি শুধু একটাই কথা বলছি, আমাকে ৫ বছরের সুযোগ দাও, ভাল না লাগলে পাল্টে দাও। এখানে মানুষকে জল কিনে খেতে হয়। তৃণমূল বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। কিন্তু পুরো লক্ষ্মীর ভাণ্ডার জলে চলে গিয়েছে। মানুষকে ৩০ টাকা বোতল রোজ কিনতে হয়।  Sajal Ghosh

কলকাতা: সকাল থেকেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমে পড়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। বরানগরে মাঠে দেখা গেল বিজেপি প্রার্থী সজল ঘোষকে। মানিকতলায় প্রচারে শ্রেয়া পাণ্ডে। সকাল থেকেই খড়গপুরে জোরদার প্রচারে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে বেলঘাটায় প্রচারে নামলেন কুণাল ঘোষ। দেওয়াল লিখনও করতে দেখা গেল। প্রচারে দেখা গেল শশী পাঁজাকেও। 

Published On - Mar 18,2026 12:07 PM

Follow Us