AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ভোট ঘোষণা হতেই প্রচুর বিস্ফোরক উদ্ধার বীরভূমে, কেন নিয়ে যাওয়া হচ্ছিল?

West Bengal assembly election: ভোটের আগে বীরভূমে বিস্ফোরক নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের রাস্তায় ট্রাক্টরটিকে যেতে দেখেই তাঁদের সন্দেহ হয়েছিল। কিন্তু, এত বিস্ফোরক যে বোঝাই রয়েছে, তা তাঁরাও ভাবতে পারেননি। ভোটের আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Birbhum: ভোট ঘোষণা হতেই প্রচুর বিস্ফোরক উদ্ধার বীরভূমে, কেন নিয়ে যাওয়া হচ্ছিল?
বীরভূমে বাজেয়াপ্ত বিস্ফোরকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 12:12 PM
Share

নলহাটি: তিনদিন আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু, হিংসা কি এড়ানো যাবে? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বীরভূমে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল। পাচার করার সময় প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই ট্র্যাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কাদাসির গ্রামে।

পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ১০ হাজার পিস্ জিলেটিন স্টিক এবং ৩৬০ পিস্ ডিটোনেটর। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাতে কাদাসির গ্রামের রাস্তা দিয়ে বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটি যাচ্ছিল। সেই সময় গ্রামের বাসিন্দা ট্রাক্টরটি আটকায়। বেগতিক বুঝে ট্রাক্টরের চালক পালিয়ে যান। পরে গ্রামবাসীরা দেখতে পান ট্র্যাক্টরটিতে বিস্ফোরক বোঝাই করা রয়েছে। এলাকায় শোরগোল পড়ে। গ্রামবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বিস্ফোরক ও ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে। কে বা কারা কী উদ্দেশ্যে এবং কোথায় বিস্ফোরকগুলি নিয়ে যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি তদন্ত করে দেখছে নলহাটি থানার পুলিশ।

ভোটের আগে বীরভূমে বিস্ফোরক নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের রাস্তায় ট্রাক্টরটিকে যেতে দেখেই তাঁদের সন্দেহ হয়েছিল। কিন্তু, এত বিস্ফোরক যে বোঝাই রয়েছে, তা তাঁরাও ভাবতে পারেননি। ভোটের আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা চাইছেন, পুলিশ সবদিক খতিয়ে দেখুক। ভোটের আগে কেন এবং কোথায় বিস্ফোরকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত করুক।

Follow Us