AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan: ‘নিয়ন্ত্রণ রেখা দিয়ে ঢুকবে…’, কিছু ‘ঘটার’ আগেই ‘জ্বরে কাঁপুনি’ দিচ্ছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর

India vs Pakistan: সোমবার পড়শি দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের দাবি, 'ভারত যে কোনও মুহূর্তে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা হয়ে হামলা পাকিস্তানের উপর হামলা চালাতে পারে।'

India vs Pakistan: 'নিয়ন্ত্রণ রেখা দিয়ে ঢুকবে...', কিছু 'ঘটার' আগেই 'জ্বরে কাঁপুনি' দিচ্ছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর
খাওয়াজা আসিফ Image Credit: X
| Updated on: May 06, 2025 | 1:41 PM
Share

ইসলামাবাদ: ভয়ে কাঁপছে পাকিস্তান। প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী,এবার খোদ প্রতিরক্ষা মন্ত্রী। দু’জনের মুখেই উঠে এল একই আশঙ্কার কথা। কিন্তু আশঙ্কাটা কী? তা হল যে কোনও মুহূর্তে নাকি হামলা চালাতে পারে ভারত।

সোমবার পড়শি দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের দাবি, ‘ভারত যে কোনও মুহূর্তে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা হয়ে হামলা পাকিস্তানের উপর হামলা চালাতে পারে।’ তাঁর আরও দাবি, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী পহেলগাঁও হামলার ভিত্তিতে আন্তর্জাতিক স্তরে তদন্তের দাবি জানিয়েছেন। এই তদন্ত ফাঁস করবে, ভারত নাকি তাদের অভ্যন্তরীণ অন্য কোনও গোষ্ঠী ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা।’

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে ভারত। কিন্তু তার পাল্টা বারংবার পাকিস্তান সেই অভিযোগকে নস্যাৎ করে ভারতের দিকেই গোটা ঘটনার দায় ঠেলছে।

প্রসঙ্গত, সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর মতো সপ্তাহ কয়েক আগে একই ভাবে পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে। তাঁর দাবি, ‘গোপন সূত্রে আমরা খবর পেয়েছি ভারত সম্ভবত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সেনা অ্যাকশনে নামতে পারে। আমরা তাদের বারংবার জানিয়েছি, এই গোটা হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। কিন্তু তারপরেও প্রকাশ্যে আসছে এমন তথ্য।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?