AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: পরিবারের ১৩ জনকে বিষ দিয়ে চিরঘুমে পাঠাল তরুণী! শুধু একটা কথা মানেনি

ইসলামাবাদ: এক ভয়ঙ্কর ঘটনার খবর এল পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে। রবিবার (৬ অক্টোবর), এখানে এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে খাবারে বিষ মিশিয়ে খুন করেছে তার নিজের পরিবারেরই ১৩ জন সদস্যকে। কেন এই কাণ্ড ঘটাল সে? সামনে এসেছে তার কারণও। আসলে, ওই যুবতী তার প্রেমাস্পদকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তার পরিবার, ওই […]

Pakistan: পরিবারের ১৩ জনকে বিষ দিয়ে চিরঘুমে পাঠাল তরুণী! শুধু একটা কথা মানেনি
প্রতীকী ছবি Image Credit: Pixabay
| Updated on: Oct 07, 2024 | 7:57 PM
Share

ইসলামাবাদ: এক ভয়ঙ্কর ঘটনার খবর এল পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে। রবিবার (৬ অক্টোবর), এখানে এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে খাবারে বিষ মিশিয়ে খুন করেছে তার নিজের পরিবারেরই ১৩ জন সদস্যকে। কেন এই কাণ্ড ঘটাল সে? সামনে এসেছে তার কারণও। আসলে, ওই যুবতী তার প্রেমাস্পদকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তার পরিবার, ওই ছেলের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়নি। আর এই রাগ থেকেই পরিবারের ১৩ জনকেই চিরঘুমে পাঠিয়েছেন ওই যুবতী। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৯ অগস্ট, খয়েরপুরের কাছে হাইবত খান ব্রোহী নামে এক গ্রামে।

পুলিশ জানিয়েছে, তার পছন্দের ছেলেকে বিয়ে করতে না দেওয়ায় মেয়েটি তার পরিবারের সকলের উপর প্রচণ্ড খেপে গিয়েছিল। এরপর সে তার প্রেমিকের সঙ্গে পরিবারের সদস্যদের বিষ খাওয়ানোর ষড়যন্ত্র করে। যার মধ্যে মেয়েটির বাবা-মা-ও ছিল। খয়েরপুরের পদস্থ পুলিশ কর্তা ইনায়েত শাহ বলেছেন, “১৩ জন সদস্যের সকলেই ওই বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন সকলেরই মৃত্যু হয়। সকলের দেহ ময়নাতদন্ত করে দেখা গিয়েছে, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়।”

কে তাঁদের বিষ খাওয়ালো। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই বাড়িতে গম থেকে রুটি তৈরি করা হত। সেই গমেই বিষ মিশিয়েছিল মেয়েটি এবং তার প্রেমিক। এরপরই, রবিবার তাকে আটক করে পুলিশ। ইনায়েত শাহ বলেছেন, “অনেক চেষ্টা করেও, মেয়েটি তার পরিবারকে বোঝাতে পারেনি। তার পছন্দের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিল না পরিবারটি। আর তাতেই ভয়ঙ্কর রেগে গিয়েছিল মেয়েটি। সেই রাগ থেকেই সে এটা করেছে।” তিনি আরও জানিয়েছেন, পুলিশের জেরার মুখে মেয়েটি তার প্রেমিকের সাহায্যে গমে বিষ মেশানোর কথা স্বীকারও করেছে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...