
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। বার্বাডোজের তরফে “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বার্বাডোজের প্রেসিডেন্টই এই সম্মান-উপহার তুলে দেন। প্রধানমন্ত্রী মোদী নিজে সম্মান গ্রহণে উপস্থিত থাকতে না পারলেও, ভারতের প্রতিনিধি এই সম্মান গ্রহণ করেন।
ব্রিজেটাউনে সরকারি অনুষ্ঠানেই বার্বাডোজের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর উপস্থিতিতে সে দেশের প্রেসিডেন্ট “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দের মোদীকে। বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই সম্মান গ্রহণ করেন।
Honoured to receive, on behalf of Hon. PM Shri @narendramodi ji the ‘Honorary Order of Freedom of Barbados’ Award from the President of Barbados, H.E @DameSandraMason, at the Government House in Bridgetown, in the presence of PM H.E @miaamormottley , FM H.E @KerrieD246 and other… pic.twitter.com/Cn8doIszji
— Pabitra Margherita (@PmargheritaBJP) March 6, 2025
কোভিডকালে কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানে সম্মানিত করা হল। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পুরস্কার দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক।