মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদী, আপ্লুত সে দেশের প্রধানমন্ত্রী

Mauritius: মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতো একজন রাষ্ট্রনেতাকে আপ্যায়নের সুযোগ অনেক বড় সম্মানের বলেই উল্লেখ করেন তিনি।

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদী, আপ্লুত সে দেশের প্রধানমন্ত্রী
মরিশাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: X

|

Feb 22, 2025 | 12:37 PM

মরিশাস: বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রমাণিত হল আরও একবার। মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম নিজেই এই কথা জানান।

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতো একজন রাষ্ট্রনেতাকে আপ্যায়নের সুযোগ অনেক বড় সম্মানের বলেই উল্লেখ করেন তিনি।

সংসদে মরিশাসের প্রধানমন্ত্রী বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসতে রাজি হয়েছে। এটা আমাদের দেশের সৌভাগ্য যে ওঁর মতো বিশিষ্ট ব্যক্তি নিজের ব্যস্ততার মধ্যেও আসতে রাজি হয়েছেন।”

প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মজবুত সম্পর্কের প্রমাণ বলেই উল্লেখ করেন মরিশাসের প্রধানমন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us