AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাকিস্তান সংসদ থেকে জুতো চুরি! খালি পায়ে বাড়ি ফিরতে হল সাংসদদের

Pakistan: সংসদের ভিতর থেকে জুতো চুরি যাওয়ায় শোরগোল পড়ে যায়। একজন-দুজন নয়, সাংসদ, সরকারি কর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী ও সাংবাদিকদের জুতোও চুরি গিয়েছে। কমপক্ষে দুই ডজন জুতো চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

পাকিস্তান সংসদ থেকে জুতো চুরি! খালি পায়ে বাড়ি ফিরতে হল সাংসদদের
পাকিস্তান সংসদ।Image Credit: Twitter
| Updated on: Apr 22, 2024 | 9:16 AM
Share

ইসলামাবাদ: ভারতের সঙ্গে সেয়ানে সেয়ানে টেক্কা দিতে চায় পাকিস্তান। কিন্তু ঘর সামলে তারপর তো বাইরের দুনিয়ার সঙ্গে লড়বে। ঘরের অন্দরেই যা হাল পাকিস্তানের, তাতে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাংসদ-মন্ত্রীরা। যে কোনও দেশেই গণতন্ত্রের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় সংসদ। পাকিস্তানে এই সংসদেই হচ্ছে চুরি। নাহ, দেশের গুরুত্বপূর্ণ নথি বা প্রতিরক্ষার কোনও তথ্য নয়, পাক সংসদ থেকে চুরি হচ্ছে জুতো!

সাংসদ থেকে শুরু করে সাধারণ কর্মী। পা থেকে জুতো বের করলেই, তা ফুরুৎ হয়ে যাচ্ছে! ভাবছেন কীভাবে? আসলে পাকিস্তানের সংসদের ভিতরে রয়েছে মসজিদ। সেখানে নমাজ  চলার সময় সকলে স্বাভাবিকভাবেই জুতো খুলে প্রবেশ করেন। আর এই সুযোগেই পাটির পর পাটি জুতো চুরি করে নিয়েছে চোর।

সংসদের ভিতর থেকে জুতো চুরি যাওয়ায় শোরগোল পড়ে যায়। একজন-দুজন নয়, সাংসদ, সরকারি কর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী ও সাংবাদিকদের জুতোও চুরি গিয়েছে। কমপক্ষে দুই ডজন জুতো চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বাধ্য হয়েই সাংসদরা খালি পায়ে বাড়ি ফেরেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরই যুগ্ম সচিব ও পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জুতো চুরির ঘটনায় পাকিস্তানি পার্লামেন্টের প্রেস ইনচার্জ উসমান খান বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে জুতো চুরি নিয়ে হাসবেন না কাঁদবেন, বুঝতে পারছেন না। শত শত নিরাপত্তারক্ষীর মাঝখান থেকেও কীভাবে এতজনের জুতো চুরি হয়ে গেল, তা বুঝেই উঠতে পারছেন না তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?