AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রস্রাব বন্ধ, বমি হচ্ছে তো হচ্ছেই… বিলাসবহুল এই ক্রুজে ছড়িয়েছে রহস্যময় এক রোগ! আক্রান্ত হলেই…

Norovirus Outbreak: গোটা উত্তর ইউরোপ জুড়ে ঘুরে বেড়ানো ওই ক্রুজ শিপের সংস্থার তরফে অসুস্থ রোগীদের অবস্থা সম্পর্কে কিছু না জানানো হলেও, এই বিষয়টি স্বীকার করা হয়েছে যে কিছু অতিথি অসুস্থ, তাদের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা দেখা দিয়েছে।

প্রস্রাব বন্ধ, বমি হচ্ছে তো হচ্ছেই... বিলাসবহুল এই ক্রুজে ছড়িয়েছে রহস্যময় এক রোগ! আক্রান্ত হলেই...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Feb 23, 2025 | 7:15 AM
Share

বেলজিয়াম: দাঁড়িয়ে থাকতে থাকতেই অজ্ঞান। টুপটাপ মাটিতে লুটিয়ে পড়ছেন একের পর একজন। কী হচ্ছে এই প্রমোদতরীতে? একসঙ্গে প্রায় ৫০০-রও বেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে মাঝ সমুদ্রে ঘুরে বেড়ানো একটি ক্রুজ-কে ঘিরে।

পি অ্যান্ড ও আয়োনা (P&O Iona) ক্রুজ শিপ ৫০০০ অতিথি এবং ১৮০০ কর্মীদের নিয়ে বেড়িয়েছিল ৭ দিনে উত্তর ইউরোপ সফরে। তারই মধ্যে হঠাৎ বিপত্তি। অসুস্থ শতাধিক যাত্রী। সকলের বমি, পেট খারাপ, খিঁচুনি। উপসর্গ দেখেই আশঙ্কা, জাহাজে হয়তো ছড়িয়ে পড়েছে নরো ভাইরাস। আর তা নিয়েই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, বর্তমানে জাহাজটি বেলজিয়ামে রয়েছে। এর মধ্যে একটা বড় অংশের যাত্রীই অসুস্থ। সকলেরই  হঠাৎ বমি, পেট খারাপ। কখনও ডেকে, কখনও রেস্তোরাঁয়- হঠাৎ সংজ্ঞা হারাচ্ছেন যাত্রীরা। মরা মাছির মতো টুপটাপ ঝরে পড়ছেন।

গোটা উত্তর ইউরোপ জুড়ে ঘুরে বেড়ানো ওই ক্রুজ শিপের সংস্থার তরফে অসুস্থ রোগীদের অবস্থা সম্পর্কে কিছু না জানানো হলেও, এই বিষয়টি স্বীকার করা হয়েছে যে কিছু অতিথি অসুস্থ, তাদের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা দেখা দিয়েছে। জাহাজের মোট যাত্রীর (৫০০০) এক শতাংশ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে। জাহাজেই তাদের চিকিৎসা চলছে।

নরোভাইরাস কী?

নরোভাইরাস হল অতি সংক্রামক একটি ভাইরাস, যা পেটের সমস্যা তৈরি করে। খাবার বাহিত রোগ থেকেই এই ভাইরাস ছড়ায়। অত্যাধিক বমি, পেট খারাপের কারণে বহু আক্রান্তেরই ডিহাইড্রেশন, প্রস্রাব বন্ধ বা কমে যাওয়া, দুর্বলতা, মাথা ঘোরার মতো উপসর্গও দেখা দেয়। এই সংক্রমণের কোনও নির্দিষ্ট চিকিৎসা বা ওষুধ নেই।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন