AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Syria President: র‌্যাডারের বাইরে বিমান, আসাদের মৃত্যু নিয়ে জল্পনা, শেষ পর্যন্ত রাশিয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট

Syria President Killed: কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। বিমান অদৃশ্য হওয়ার পরই নানা জল্পনা। এরই মাঝে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে প্রথমে বলা হয়, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে। পরে অবশ্য জানা যায়, রাশিয়ায় অবতরণ করেছে আসাদের বিমান।

Syria President: র‌্যাডারের বাইরে বিমান, আসাদের মৃত্যু নিয়ে জল্পনা, শেষ পর্যন্ত রাশিয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট
বাশার আল-আসাদ।Image Credit: X
| Updated on: Dec 09, 2024 | 2:59 PM
Share

দামাস্কাস: সিরিয়ার প্রেসিডেন্টকে কি হত্যা করা হয়েছে? সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। অশান্ত গোটা দেশ। সিরিয়ায় সরকারের পতন হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। বিমান অদৃশ্য হওয়ার পরই নানা জল্পনা। এরই মাঝে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে বলা হয়, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে। পরে অবশ্য জানা যায়, মারা যাননি আসাদ। তিনি আশ্রয় নিয়েছেন রাশিয়ায়।

ফ্লাইট র‌্যাডারের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাসকাস বিমান বন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। সূত্রের খবর, সেই বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও। সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিমান। হঠাৎই তা ইউটার্ন নেয়। এর আর র‌্যাডারে খুঁজে পাওয়া যায়নি সেই বিমানকে। বিমান অদৃশ্য হতেই নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

রয়টার্সের দাবি, সিরিয়ার দুটি সূত্র তাদের জানিয়েছে, হঠাৎ করে বিমানকে র‌্যাডারের বাইরে নিয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে, তাঁকে হত্যা করা হয়েছে। না হলে হঠাৎ কেন সেই বিমান একদিকে যাওয়ার পথে ইউ টার্ন নেবে! পরে অবশ্য জানা যায়, মস্কোয় অবতরণ করেছে আসাদের বিমান।

Follow Us
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির