Indians in USA: মেধাবী ভারতীয়দের নিজের দেশেই রাখতে চান ট্রাম্প, গোল্ড কার্ড নিয়ে বড় ঘোষণা
USA: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমার কাছে অনেক ফোন আসে, বিভিন্ন কোম্পানি থেকে বলা হয় তারা সেরা পড়ুয়াকে কাজে নিতে চায়। ভারত, চিন, জাপানের মতো বহু দেশ থেকে পড়ুয়ারা এসে হার্ভার্ড, ওয়ারটন স্কুল অব ফিন্যান্স, ইয়েলের মতো ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় এবং প্রথম স্থান অধিকার করে স্নাতক হয়। তাদের কাছে প্রচুর চাকরির অফার আসে।"

ওয়াশিংটন: নাগরিকত্বের সহজ রাস্তা, গোল্ড কার্ড আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমদিনেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ৫ মিলিয়ন ডলার দিলে নাগরিকত্ব পাওয়া যাবে আমেরিকার। এবার ভারতীয় পড়ুয়াদের জন্যও বড় ঘোষণা করলেন। বললেন, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই গোল্ড কার্ড কিনে ভারতীয় পড়ুয়াদের দেশে রাখতে পারে।
বুধবার প্রথম পূর্ণাঙ্গ ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার কাছে অনেক ফোন আসে, বিভিন্ন কোম্পানি থেকে বলা হয় তারা সেরা পড়ুয়াকে কাজে নিতে চায়। ভারত, চিন, জাপানের মতো বহু দেশ থেকে পড়ুয়ারা এসে হার্ভার্ড, ওয়ারটন স্কুল অব ফিন্যান্স, ইয়েলের মতো ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় এবং প্রথম স্থান অধিকার করে স্নাতক হয়। তাদের কাছে প্রচুর চাকরির অফার আসে। কিন্তু সেই আমেরিকান ফার্মগুলি দারুণ সব প্রতিভাদের নিয়োগ করতে পারে না শুধুমাত্র পড়ুয়াদের ইমিগ্রেসন স্টেটাসের জন্য। সংস্থাগুলি নিশ্চিত হতে পারে না যে নিয়োগ করা কর্মী আদৌ দেশে থাকতে পারবে কি না। আমি চাই ওই ব্যক্তি দেশে থাকুক। বড় বড় কোম্পানি গোল্ড কার্ড কিনুক, সেই কার্ড ব্যবহার করে নিয়োগ করুন।”
ট্রাম্প জানান, আগামী ২ সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড বিক্রি শুরু হয়ে যাবে। দেশের ঋণের বোঝা কমাতেই গোল্ড কার্ড আনার পরিকল্পনা করেছেন নতুন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি দক্ষ কর্মী বা ধনী ব্যক্তিদেরও দেশে স্বাগত জানাবেন টাকার বিনিময়ে। গতকালই তিনি দাবি করেন, নাগরিকত্বের এই কার্ড শুরুতেই ১ মিলিয়ন বিক্রি হয়ে যাবে।

