AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US Conflict : একসপ্তাহ যুদ্ধ করে কত টাকা খরচ করলেন ডোনাল্ড ট্রাম্প, জানেন?

Iran-US Conflict : রয়টার্স সূত্রে খবর, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ১১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যা ভারতীয় টাকায় ১ লক্ষ ৪ হাজার কোটি টাকা। প্রথম সপ্তাহেই যদি এত খরচ হয়, তাহলে এখন খরচের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা অনুমান করাই যাচ্ছে। ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করতে চলেছে যুদ্ধ পরিস্থিতি। অর্থাৎ এতদিনে খরচ দ্বিগুণ হয়ে গিয়েছে।

Iran-US Conflict : একসপ্তাহ যুদ্ধ করে কত টাকা খরচ করলেন ডোনাল্ড ট্রাম্প, জানেন?
ডোনাল্ড ট্রাম্পImage Credit: x
| Updated on: Mar 13, 2026 | 5:29 PM
Share

ওয়াশিংটন : দুই সপ্তাহ হতে চলল ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানে আক্রমণ করার মতো কিছু নেই। কিন্তু, যুদ্ধ কবে থামবে, সেই ইঙ্গিত মেলেনি। তবে, জানেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হচ্ছে আমেরিকার? অস্ত্র থেকে শুরু করে সেনাবাহিনী… যুদ্ধের বিভিন্ন খাতে কোটি কোটি টাকা খরচ হয়েছে আমেরিকার। প্রথম এক সপ্তাহে খরচের হিসেব জানলে আপনাদের চোখ কপালে উঠবে।

রয়টার্স সূত্রে খবর, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ১১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যা ভারতীয় টাকায় ১ লক্ষ ৪ হাজার কোটি টাকা। প্রথম সপ্তাহেই যদি এত খরচ হয়, তাহলে এখন খরচের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা অনুমান করাই যাচ্ছে। ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করতে চলেছে যুদ্ধ পরিস্থিতি। অর্থাৎ এতদিনে খরচ দ্বিগুণ হয়ে গিয়েছে। তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে কি এবার দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? জানা গিয়েছে, হোয়াইট হাউস শীঘ্রই যুদ্ধের জন্য অতিরিক্ত তহবিলের জন্য কংগ্রেসের কাছে একটি অনুরোধ জমা দিতে পারে। অনেকের অনুমান, ৫০ বিলিয়ন ডলারের অনুরোধ করা হতে পারে।

আমেরিকার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ইরানে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন মার্কিন কমান্ডোরা। হামলা চালানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে আমেরিকা। এআই-এর সাহায্যে হামলার স্থানগুলি সনাক্ত করে হামলা চালানো হয়েছে।

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী যুদ্ধে ৫.৬ বিলিয়ন ডলার খরচ করেছে। তার মধ্যে যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় খরচ হয় ৩.৭ বিলিয়ন। একেক দিনে ৮৯১ মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে । প্রথম দফার হামলায় মার্কিন বাহিনী AGM-154 গ্লাইড বোমা ব্যবহার করেছিল। যার প্রতিটির দাম ৮ লাখ ডলারের বেশি। দুই দশক আগে এই ধরনের প্রায় ৩ হাজার বোমা সংগ্রহ করেছিল মার্কিন নৌবাহিনী।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে ইজ়রায়েল ও আমেরিকা। দুই দেশের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর স্ত্রী, মেয়ে, জামাইয়েরও মৃত্যু হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকেরও। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে

যুদ্ধ কবে থামবে ?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুদ্ধ শীঘ্রই থামতে চলেছে। ইরানে আক্রমণ করার মতো আর কিছু নেই। যুদ্ধ খুব ভাল চলেছে। আমেরিকা সময়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। একপ্রকার যুদ্ধে আমেরিকার জয় হয়েছে। তাই তিনি যখনই চাইবেন, তখনই যুদ্ধ থামবে। এদিকে, ইরান যুদ্ধ থামাতে তিনটি শর্ত দিয়েছে।

Follow Us
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
ভোটের ময়দানে উত্তাপ বাড়াল আইপ্যাক মামলা, কে কী বলল?
ভোটের ময়দানে উত্তাপ বাড়াল আইপ্যাক মামলা, কে কী বলল?