AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Seat Increase: সংসদে আসন সংখ্যা বাড়বে? ক্ষুব্ধ বিরোধীরা, রাতারাতি ভিন্ন পরিকল্পনা সরকারের!

Special Session of Parliament: আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০১১ জনগণনার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা হবে। সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে খবর। ২০১১-র জনগণনার ভিত্তিতে শুধু আসন পুনর্বিন্যাস হবে না। সমানুপাত বজায় রাখতে সব রাজ্যের বর্তমান লোকসভা আসনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে।

Lok Sabha Seat Increase: সংসদে আসন সংখ্যা বাড়বে? ক্ষুব্ধ বিরোধীরা, রাতারাতি ভিন্ন পরিকল্পনা সরকারের!
লোকসভায় আসন সংখ্যা বাড়বে?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 9:26 AM
Share

নয়াদিল্লি: আজ সংসদে শুরু হতে চলেছে বিশেষ অধিবেশন। ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) পাশে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তিনদিনের অধিবেশন। মহিলা সংরক্ষণ বিল ছাড়াও আরও দু’টি বিল পেশ করা হবে সংসদে। একটি হল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল (The delimitation Bill 2026) ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল(The Union territories laws amendment Bill)। আজ এই তিনটে বিল নিয়ে সংসদে ঝড় উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীরা মহিলা আসন সংরক্ষণের বিষয়কে সমর্থন করলেও আসন পুনর্বিন্যাসের তীব্র বিরোধিতা করবে। এমনই আঁচ পাওয়া যাচ্ছে। আর আসন পুনর্ববিন্যাস নিয়ে বিরোধী ক্ষোভ আঁচ করে এবার রাতারাতি ভিন্ন পরিকল্পনা সরকারের।

বড় পদক্ষেপ কেন্দ্রের

আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০১১ জনগণনার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা হবে। সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে খবর। ২০১১-র জনগণনার ভিত্তিতে শুধু আসন পুনর্বিন্যাস হবে না। সমানুপাত বজায় রাখতে সব রাজ্যের বর্তমান লোকসভা আসনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যে যা আসন রয়েছে, তার ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। যদিও ইতিমধ্যেই সার্কুলার হওয়া বিলে এই ৫০ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ নেই। সূত্রের খবর, মূল বিল পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা করে বিবৃতি দিয়ে এই ৫০ শতাংশ বৃদ্ধির কথা জানাতে পারেন।

পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত হবে?

তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলোর ক্ষোভের কথা মাথায় রেখে সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৪৯ হত। তবে, ৫০ শতাংশ বৃদ্ধির ফর্মুলায় ৫৯টি আসন পাবে তামিলনাড়ু। সেক্ষেত্রে, পশ্চিমবঙ্গের আসন ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। সবটাই রয়েছে সম্ভাবনার মোড়কে।

উল্লেখ্য, ২০২৩ সালে যখন এই বিল পাশ করা হয়েছিল, তখন বলা হয়েছিল ২০২৭ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। কিন্তু যখন পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোট চলছে, ঠিক সেই সময় ২০২৩ সালে পাশ হওয়া বিলকে নতুন করে পাশ করানোর জন্য সরকার নিয়ে আসছে। এখন তারা বলছে ২০১১ জনগণনা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হবে। সেক্ষেত্রে, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে হবে ৮৫০। এখানেই আপত্তি বিরোধীদের। তাঁদের অভিযোগ, ইচ্ছে মতো আসন বাড়াতে চায় কেন্দ্র। জানা গিয়েছে, বিরোধীদের মহিলা আসন সংরক্ষণ বিলে সমর্থন থাকলেও, ডিলিমিশন বিল সংসদে উঠলেই তার বিরোধিতা করা হবে। সাধারণত, বিল পাস করাতে লোকসভায় দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন সরকারের। অর্থাৎ যদি সকলে উপস্থিত থাকেন, তবে ৫৪৩ জনের মধ্যে প্রয়োজন ৩৬০ জনের সমর্থন। এদিকে এন ডি এ-র হাতে রয়েছে ২৯৩। নিয়ম অনুযায়ী, লোকসভায় বিল পাস করাতে না পারলে, এই বিল আর রাজ্যসভায় যাবে না।

Follow Us