AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zombie Drug Fear in India: সিনেমার ZOMBIE যেন মুম্বইয়ের রাস্তায়! মাঝরাস্তায় এভাবে দাঁড়িয়ে এরা কারা?

দিনকয়েক আগে চন্ডিগড়ে এক ডেলিভারি বয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, ওই ডেলিভারি বয় রাস্তার উপরে প্রায় ২ ঘণ্টা নেশার ঘোরে বেঁকে রয়েছে। চন্ডিগড়ের আরেকটি ভাইরাল ভিডিওতে এক যুবক তো বাইক চালাতে চালাতে মূর্তির মতো হঠাৎ মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশেও এক যুবককে এই ড্রাগের নেশায় চুর অবস্থায় দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন এক ইনস্টাগ্রাম ইউজার। এরকম প্রতিটি ভিডিও-ই হু হু করে ছড়াচ্ছে। দেশের এক এক প্রান্ত থেকে এরকম ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত।

Zombie Drug Fear in India: সিনেমার ZOMBIE যেন মুম্বইয়ের রাস্তায়! মাঝরাস্তায় এভাবে দাঁড়িয়ে এরা কারা?
| Edited By: | Updated on: May 03, 2026 | 7:48 PM
Share

পাঞ্জাব, বেঙ্গালুরু, বিহার, মহারাষ্ট্র। এক ভয়ঙ্কর ড্রাগের মারণ নেশা নাকি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ভারত জুড়ে। এই ড্রাগের নেশায় একজন মানুষ ZOMBIE-র মতো আচরণ করে। আচমকাই মাঝরাস্তায় বেঁকেচুরে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। সত্যিটা কি? নাকি ভাইরাল হওয়ার মারাত্মক লোভ এর পিছনে?

পাঞ্জাবের পর বিহার। বেঙ্গালুরুর পর মহারাষ্ট্র। একের পর ‘ZOMBIE’ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাঝ রাস্তায় নেশাগ্রস্তের মতো কিছু মানুষ হঠাৎ-ই বেঁকেচুরে দাঁড়িয়ে রয়েছে। যাঁরা এই ভিডিও পোস্ট করছেন, তাঁদের দাবি, এক ধরণের ড্রাগের মারণ নেশার-ই নাকি এর কারণ। জীবন্ত মানুষ মরার মতো আচরণ করে। তাঁদের কোনও হুঁশ থাকে না। আশেপাশে কি হচ্ছে, সে সম্পর্কে তাঁদের কোনও খেয়াল থাকে না। এই মারণ ড্রাগকে আমেরিকাতে ডাকা হয় ZOMBIE ড্রাগ বলে। পাগলা হাতিকে বাগে আনতে, ঘুম পাড়াতে ‘জাইলাজিন’ নামে এক ধরণের ট্রাংকুলাইজার ব্যবহার করা হয়। তার সঙ্গে ৬% ফেনটানিল পাউডার মিশিয়ে তৈরি হয় ‘ট্রাঙ্ক’ নামে এই ড্রাগ। মার্কিন মুলুকে বহুবছর ধরেই এই ড্রাগের রমরমা। পথেঘাটে আচমকাই বহু ভবঘুরেকে বেঁকেচুরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যেন কোনও মূর্তি। এরকম বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হলিউডের ‘জম্বি’ সিনেমার মতো আচরণ করেন নেশাগ্রস্তরা। আমেরিকার সিয়াটেল, ফিলাডেলফিয়া, পেনিসেলভেনিয়া এমনকী নিউ ইয়র্কের মতো শহরে এই ধরণের নেশাগ্রস্তদের বাড়বাড়ন্ত। অনেক মার্কিনি তো এই সব এলাকাকে ZOMBIE LAND বলেও ডাকেন কটাক্ষ করে। এই ড্রাগের নেশায় আচমকাই হৃদযন্ত্র থমকে থমকে যায়, রক্তচাপ একধাক্কায় তলানিতে এসে ঠেকে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে রক্ত পৌঁছনোর গতি কমে যায়। আসক্ত ব্যক্তিরা তখন মূর্তির মতো দাঁড়িয়ে পড়েন।

US Drug Enforcement Administration-এর দাবি, ZOMBIE ড্রাগের ওভারডোজের প্রভাবে লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে ২০২৩ থেকে। ২০২৬-এ কি সেই ড্রাগের নেশা থাবা বসাল এ দেশেও? সোশ্যাল মিডিয়ায় এক ইউজার মুম্বইয়ের ভায়ান্ডার ওয়েস্টের একটি ভিডিও পোস্ট করছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মাঝরাস্তায় প্রায় নুইয়ে পড়েছেন। পাশ দিয়ে সাঁ সাঁ করে গাড়ি-ট্রাক ছুটে চললেও ওই ব্যক্তির কোনও খেয়াল-ই নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে বহু ইউজার লিখেছেন, ‘বেঙ্গালুরু, বিহার, চন্ডিগড়ের পর মুম্বইতেও পৌঁছে গেছে ZOMBIE ড্রাগ। রাস্তায় বেরোতে ভয় লাগছে এদের এই অবস্থা দেখার পর।’ মহারাষ্ট্রের বাসিন্দারা প্রশাসনের কাছে এই নেশাগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রায় একইরকম ছবি কয়েকদিন আগে বেঙ্গালুরুতেও ভাইরাল হয়েছিল। কিন্তু বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার জানিয়েছেন, যে ব্যক্তিকে ZOMBIE ড্রাগে আসক্ত বলে ইনস্টাগ্রামে দাবি করা হয়েছিল, সেটা মিথ্যা। ওই ব্যক্তি আসলে মদ্যপ অবস্থায় ছিলেন, সঙ্গে তিনি আর্থ্রাইটিসের ওষুধ নিয়েছিলেন। মেডিক্যাল চেকাপের পর কোনও রকম ড্রাগের অস্তিত্ব পাওয়া যায়নি।

দিনকয়েক আগে চন্ডিগড়ে এক ডেলিভারি বয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, ওই ডেলিভারি বয় রাস্তার উপরে প্রায় ২ ঘণ্টা নেশার ঘোরে বেঁকে রয়েছে। চন্ডিগড়ের আরেকটি ভাইরাল ভিডিওতে এক যুবক তো বাইক চালাতে চালাতে মূর্তির মতো হঠাৎ মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশেও এক যুবককে এই ড্রাগের নেশায় চুর অবস্থায় দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন এক ইনস্টাগ্রাম ইউজার। এরকম প্রতিটি ভিডিও-ই হু হু করে ছড়াচ্ছে। দেশের এক এক প্রান্ত থেকে এরকম ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। বেঙ্গালুরু, পাঞ্জাব, মহারাষ্ট্র পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে। তবে বেঙ্গালুরু পুলিশ সতর্ক করে জানিয়েছে, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ফেক ভিডিও ছড়াচ্ছেন। সত্যি মিথ্যা যা যাচাই করেই মদ্যপ ব্যক্তিদের ভিডিও তুলে ZOMBIE ড্রাগে আসক্ত বলে গুজব ছড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us