BNP-Awami League: তারেকের BNP-র সঙ্গে মিশে যাবে আওয়ামী লিগ? হাসিনার কামব্যাকের আগেই সাংসদের মন্তব্যে বিরাট জল্পনা

Bangladesh Update: দেশে ফিরতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ডিসেম্বর মাসেই তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার আগেই জোর জল্পনা, বিএনপির সঙ্গে মিশে যেতে পারে 'নিষিদ্ধ' আওয়ামী লিগ। এই জল্পনা উস্কে দিয়েছেন বিএনপি-রই এক সাংসদ। 

BNP-Awami League: তারেকের BNP-র সঙ্গে মিশে যাবে আওয়ামী লিগ? হাসিনার কামব্যাকের আগেই সাংসদের মন্তব্যে বিরাট জল্পনা
বিএনপি-আওয়ামী লিগ এক হয়ে যাবে?Image Credit source: Getty Image

|

Aug 08, 2026 | 2:33 PM

ঢাকা: বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ বদলে যেতে চলেছে? যে দুই দল বাংলাদেশের জন্মলগ্ন থেকেই একে অপরের প্রতিপক্ষ, তারাই কি এবার মিলেমিশে এক হয়ে যাবে? হাসিনার দেশে ফেরার আগে এই জল্পনায় শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। ঠিক কী শোনা যাচ্ছে?

দেশে ফিরতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ডিসেম্বর মাসেই তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার আগেই জোর জল্পনা, বিএনপির সঙ্গে মিশে যেতে পারে ‘নিষিদ্ধ’ আওয়ামী লিগ। এই জল্পনা উস্কে দিয়েছেন বিএনপি-রই এক সাংসদ।

সুনামগঞ্জ-২ আসনের বিএনপি সাংসদ নাসির উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার একটি সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লিগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র”। এরপরই তিনি বলেন, “আমরা এদের (আওয়ামী লিগ) নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লিগ বিএনপি-র সঙ্গে  মিশে যাবে।”

তাঁর এই মন্তব্যেই শোরগোল পড়েছে। তবে কি আওয়ামী লিগের উপরে নিষেধাজ্ঞা তুলে তাদের নিজেদের দলে নিয়ে নেবেন তারেক রহমান? উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র যুব আন্দোলনের জেরে পতন হয় আওয়ামী লিগের সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগ ও তার ছাত্র সংগঠন ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করে। তাদের নির্বাচনে লড়তে দেওয়া হয়নি।

যদিও তারেক রহমান বা বিএনপি-র শীর্ষ নেতৃত্ব আওয়ামী লিগের সঙ্গে মিশে যাওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি। আওয়ামী লিগের সঙ্গে এক হওয়ার কোনও ইঙ্গিতও দেননি। বরং গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকেই তারা ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি করেছে। সম্প্রতি শেখ হাসিনার অডিয়ো বার্তা প্রকাশেও আপত্তি জানিয়েছিল।  বাংলাদেশে ফিরলেই শাস্তির মুখে পড়তে হবে শেখ হাসিনাকে। জুলাই গণআন্দোলনে ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us