Budget 2026: ১৫০০০ ‘কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’ তৈরির ঘোষণা বাজেটে, কী হবে সেখানে

সৃজনশীল কাজের ক্ষেত্রে যে উপার্জন হয়, তার উপর ভিত্তি করে যে অর্থনীতি, তাকেই বলা হয় 'অরেঞ্জ ইকনমি'। সেই অর্থনীতির গুরুত্বের কথা বিচার করে এদিন নির্মলা সীতারামন বলেন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্ট, গেমিং ও কমিক্স সেক্টর অর্থাৎ এভিজিসি সেক্টর ক্রমশ বহরে বাড়ছে।

Budget 2026: ১৫০০০ কনটেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির ঘোষণা বাজেটে, কী হবে সেখানে
Image Credit source: PTI

Feb 01, 2026 | 5:07 PM

নয়া দিল্লি: সাধারণ বাজেটে ‘অরেঞ্জ ইকনমি’র কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বোঝালেন বর্তমানে দেশের অর্থনীতিতে এই ‘অরেঞ্জ ইকনমি’ কতটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ‘কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’ তৈরির ঘোষণাও করলেন অর্থমন্ত্রী।

সৃজনশীল কাজের ক্ষেত্রে যে উপার্জন হয়, তার উপর ভিত্তি করে যে অর্থনীতি, তাকেই বলা হয় ‘অরেঞ্জ ইকনমি’। সেই অর্থনীতির গুরুত্বের কথা বিচার করে এদিন নির্মলা সীতারামন বলেন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্ট, গেমিং ও কমিক্স সেক্টর অর্থাৎ এভিজিসি সেক্টর ক্রমশ বহরে বাড়ছে।

অর্থমন্ত্রী ঘোষণা করেন, ২০৩০-এর মধ্যে ২০ লক্ষ দক্ষ কর্মী প্রয়োজন ওই সেক্টরে। মুম্বইয়ের ইন্ডিয়ান ইন্সটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিতে এই সব সেক্টরের জন্য কনটেন্ট ক্রিয়েটর ল্যাব (এভিজিসি ল্যাব) তৈরিতে সাহায্য করার প্রস্তাব দেওয়া হচ্ছে। ১৫০০০ স্কুল ও ৫,০০০ কলেজেও তৈরি হবে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব। বর্তমানে গতানুগতিক চাকরির বাইরে সৃজনশীল ক্ষেত্রে ঝোঁক বাড়ছে। কনটেন্ট তৈরির ক্ষেত্রেও প্রবণতা বেড়েছে।

একইসঙ্গে ডিজাইন ইন্ডাস্ট্রির কথাও উল্লেখ করেন সীতারামন। তিনি বলেন, “ভারতে ডিজাইনারের অভাব রয়েছে।” সেই কারণে ন্যাশনাল ইন্সটিটিউট অব ডিজাইন তৈরি করার প্রস্তাব দিয়েছেন তিনি।