
শিলিগুড়ি: বাজেটে মধ্যবিত্তের ঠিক কতটা লাভ হয়েছে সে নিয়ে বিস্তর আলোচনা চলছে-চলবে। কিন্তু এবারের কেন্দ্রীয় বাজেটে যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয় তা হল ওষুধের দাম কমা। ক্যানসার-সুগার সহ প্রায় ১৭টি ওষুধের দাম কমবে এমনই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আর এতে সাধারণের কতটা সুবিধা হল?
এ দিন, টিভি ৯ বাংলার প্রতিনিধি পৌঁছে যান শিলিগুড়ির একটি ওষুধের দোকানে। সেখানে আগত এক ব্যক্তি বলেন, “জিএসটি কমল ঠিকই। হয়ত কিছু সবিধা হবে। তবে প্রতিদিন যে ওষুধ সাধারণের লাগে তার দাম কি কমেছে? তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমল না। এটা তো আশা করেছিলাম।” অপরদিকে, বাঁকুড়ার বসু পরিবারের এক সদস্য বললেন, “দেখুন জুতো-মাইক্রোওয়েভের দাম কমলে কী সুবিধা? এটা ঠিক জীবনদায়ী ওষুধের দাম কমেছে। কিন্তু প্রতিদিন আমাদের যে যে ওষুধ লাগে তার দাম কমলে সুবিধা হত। যে তিমিরে ছিলাম সেখানেই আছি। আর চাকরির কোনও দিশা দেখলাম না।”
আজ দাম কমেছে ক্যান্সারের ১৭টি ওষুধ। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধেরও। ১৭ টি ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এছাড়া CNG, বায়ো গ্যাস,চামড়ার ব্যাগ দাম কমেছে। আর দাম কমেছে বিড়ি, চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের। এছাড়াও এখন বিদেশ ভ্রমণ খুবই সস্তা হয়েছে।