AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2026: ‘বাংলার নামটাই উচ্চারণ করা হল না’, তৃণমূল বলছে বাজেট এবার ‘নাম কা ওয়াস্তে’

TMC: এককথায় 'মিনিংলেস বাজেট' বলে মন্তব্য করেন আর এক বর্ষীয়ান তৃণমূল স সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "বাংলার কথাই বাজেটে নেই। পূর্বোদয় বলে একটা ছোট্ট কিছু দিয়েছে। আদতে বাংলা নেগলেক্টেড।" বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের তৃণমূলকে স্পষ্ট জবাব, "বাংলার কথা না থাকলে কি তবে দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো মঙ্গলগ্রহে?"

Budget 2026: 'বাংলার নামটাই উচ্চারণ করা হল না', তৃণমূল বলছে বাজেট এবার 'নাম কা ওয়াস্তে'
| Updated on: Feb 01, 2026 | 1:38 PM
Share

নয়া দিল্লি: মাস তিনেকের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিহারের নজিরে সামনে রেখে এবার প্রত্যাশা ছিল , বাংলার জন্য একাধিক বড় ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলার জন্য কোনও বড় ঘোষণা না হলেও এবার সাধারণ বাজেটে ফাঁকা হাতে ফিরতে হয়নি বাংলাকে। তবে তাতে সন্তুষ্ট নয় রাজ্যের শাসকদল তৃণমূল। প্রাথমিক প্রতিক্রিয়ায় তৃণমূলের অভিযোগ, বাংলা এবার বঞ্চিত।

বাজেট বক্তৃতায় বাংলার নামটাই উচ্চারিত হল না বলে আক্ষেপ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার নামটাই উচ্চারণ করা হল না। অনেক রাজ্যের নাম উচ্চারণ হল। বিজেপির নিজেদের ভোটের জন্যও তো বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেমনটা বিহারে করেছিল। বাংলার জন্য সেটাও করতে পারল না।” সুদীপের দাবি, বিজেপি জানে, বাংলার কাছে ওদের কিছু পাওয়ার নেই। সেই ভয় থেকেই অতিরিক্ত কিছু দেওয়া হয়নি। নাম কা ওয়াস্তে বাজেট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এককথায় ‘মিনিংলেস বাজেট’ বলে মন্তব্য করেন আর এক বর্ষীয়ান তৃণমূল স সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “বাংলার কথাই বাজেটে নেই। পূর্বোদয় বলে একটা ছোট্ট কিছু দিয়েছে। আদতে বাংলা নেগলেক্টেড।”

বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের তৃণমূলকে স্পষ্ট জবাব, “বাংলার কথা না থাকলে কি তবে দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো মঙ্গলগ্রহে? এই বাজেট পশ্চিমবঙ্গকে আরও বিকশিত করার বাজেট।”