Budget 2026 Live UPDATES: ‘কৃষক-বিরোধী, দরিদ্র-বিরোধী, ভিশনলেস বাজেট’, কড়া প্রতিক্রিয়া মমতার

Budget Session 2026 Parliament LIVE Speech Updates in Bengali: বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা। বিগত কয়েক মাসে রেকর্ড মাত্রায় বেড়েছে সোনা-রুপোর দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এবারের বাজেটে শুল্ক কমিয়ে সোনা ও রুপোর দাম কমানোর ঘোষণা করা হতে পারে।

Budget 2026 Live UPDATES: কৃষক-বিরোধী, দরিদ্র-বিরোধী, ভিশনলেস বাজেট, কড়া প্রতিক্রিয়া মমতার
ঘোষণা কোন কোন ক্ষেত্রে? Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 01, 2026 | 2:02 PM

LIVE NEWS & UPDATES

  • 01 Feb 2026 02:02 PM (IST)

    Abhishek on Budget 2026: ‘৮৫ মিনিট ভাট বকে কাটালেন’, বাজেটকে ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বলে কটাক্ষ অভিষেকের

    অভিষেক কী বললেন?

    রবিবার পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। ভোটমুখী বাংলায় কেন্দ্রের এই বাজেট কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এবার এই বাজেট নিয়েই বড় মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    তাঁর অভিযোগ, বাঙালিকে বঞ্চনা করা হয়েছে, পাশাপাশি এই বাজেটের কোনও অর্থই নেই বলে মন্তব্য অভিষেকের। এখানেও বাঙালি অস্মিতার ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার জন্য কিছু নেই ৮৫ মিনিটের বাজেটে।” এই বাজেটকে, ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বাজেট বলে কটাক্ষ করেছেন তিনি।

    বিস্তারিচ পড়ুন: ‘৮৫ মিনিট ভাট বকে কাটালেন’, ‘মিশনলেস-ভিশনলেস’ বলে কটাক্ষ অভিষেকের

  • 01 Feb 2026 01:45 PM (IST)

    Mamata on Budget: বাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে যা বললেন মমতা

    • ‘বাংলায় বড় বড় কথা বলেছে, কিচ্ছু দেয়নি’। স্পষ্ট বললেন মমতা।
    • ডানকুনির করিডর প্রসঙ্গে মমতার দাবি, এই করিডরের কথা তিনিই ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন।
    • শুধুই মিথ্যা কথার পাহাড় বলে বাজেট সম্পর্কে মন্তব্য করেন মমতা।
    • বাজেটের দিনই ফের একবার বাংলার বঞ্চনার কথা মনে করিয়ে দিলেন মমতা।

  • 01 Feb 2026 01:39 PM (IST)

    TMC on BUDGET: বাজেট নিয়ে কী বলছে তৃণমূল?

    • বাজেট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,  “বাংলার নামটাই উচ্চারণ করা হল না। অনেক রাজ্যের নাম উচ্চারণ হল। বিজেপির নিজেদের ভোটের জন্যও তো বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেমনটা বিহারে করেছিল।”
    • সুদীপের দাবি, বিজেপি জানে, বাংলার কাছে ওদের কিছু পাওয়ার নেই। সেই ভয় থেকেই অতিরিক্ত কিছু দেওয়া হয়নি।
    • এককথায় ‘মিনিংলেস বাজেট’ বলে মন্তব্য করেন আর এক বর্ষীয়ান তৃণমূল স সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “বাংলার কথাই বাজেটে নেই। আদতে বাংলা বঞ্চিত।”
  • 01 Feb 2026 01:09 PM (IST)

    আয়কর নিয়ে একাধিক বড় ঘোষণা

    • আয়কর জমা করা আরও সহজ হবে।
    • ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে।
    • ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
    • গাড়ি দুর্ঘটনায় ইনস্যুরেন্স ক্লেমে কর মকুব।
    • এবার আয়কর (Income Tax) জমা দিতে সমস্যায় পড়লেও, কোনও শাস্তির মুখে পড়তে হবে না। আয়করদাতার আয়ে অসঙ্গতি বা কর গোপন করলেও, তাদের আর জেল খাটতে হবে না।
    • ছোট করদাতাদের জন্য টিডিএস (TDS) সার্টিফিকেট (নিম্ন/শূন্য টিডিএস) প্রাপ্তির প্রক্রিয়া এবার  সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে।
  • 01 Feb 2026 12:54 PM (IST)

    উন্মুক্ত শেয়ার বাজার, বাজেটে তিন বদল নির্মলার

    • কর্পোরেট বন্ডের জন্য বাজার নির্মাণ-কাঠামো তৈরি
    • বিদেশিদের ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগের পথ খুলে দেওয়া
    • বাড়ল শেয়ার বাজারে তালিকাভুক্ত সংস্থায় বিদেশিদের অংশীদারিত্ব গ্রহণের সীমা

    সম্পূর্ণ পড়ুন – উন্মুক্ত বাজার 

  • 01 Feb 2026 12:03 PM (IST)

    BUDGET 2026: মেডিক্যাল ট্যুরিজম হাব, কেয়ার গিভার- স্বাস্থ্যক্ষেত্রে কী কী বড় ঘোষণা

    • স্বাস্থ্যকর্মীদের জন্য যে সব প্রতিষ্ঠান আছে, সেগুলিতে আরও জোর দেওয়া হবে। রেডিওলজি, অ্যানাস্থেশিয়া, অপ্টোমেট্রে, ওটি টেকনোলজিতে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোয় নজর সরকারের।
    •  মাল্টিস্কিল কেয়ার গিভার তৈরির প্রস্তাব অর্থমন্ত্রীর। ওয়েলনেস, যোগার ক্ষেত্রে জোর। দেড় লক্ষ দক্ষ কেয়ার গিভার তৈরি হবে।
    • মেডিক্যাল ট্যুরিজম সার্ভিস নিয়ে বড় প্রস্তাব। তৈরি হবে স্কিম। পিপিপি মডেলে পাঁচটি মেডিক্যাল হাব তৈরি হবে। হেল্থকেয়ার কমপ্লেক্স হিসেবে তৈরি হবে এই হাবগুলি। চিকিৎসার পাশাপাশি পড়াশোনা ও গবেষণারও সুযোগ থাকবে সেখানে।
    • আয়ুষ সেন্টার, পোস্ট কেয়ার, ডায়গানোস্টিক সেন্টার তৈরির প্রস্তাব। সেই হাবগুলিতে কাজ পাবেন চিকিৎসক থেকে বহু স্বাস্থ্যকর্মী।
    • কোভিডের পর বিশ্বে পরিচিতি পাচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদিক প্রোডাক্ট রফতানি করলে উপকৃত হবেন কৃষকরা। দেশে তিনটি জাতীয় মানের আয়ুর্বেদিক ইন্সটিটিউট তৈরির প্রস্তাব।
    • আয়ুষ ফার্মাসি ও ড্রাগ টেস্টিং ল্যাবগুলিকে আপগ্রেড করা হবে।
    • সাবসিডি স্কিমের প্রস্তাব ভেটেনারি ও প্যারা ভেটেনারি কলেজ, ভেটেনারি হাসপাতাল, ল্যাবরেটরির জন্য।

       

  • 01 Feb 2026 11:51 AM (IST)

    BUDGET 2026: ব্যাঙ্কিং থেকে বিনিয়োগে জোর মোদী সরকারের

    • ব্যাঙ্কিং সেক্টর- বিকশিত ভারতের লক্ষ্যে ব্যাঙ্কিং সেক্টরের জন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরির প্রস্তাব। এই সেক্টরের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করবে ওই কমিটি। জোর দেওয়া হচ্ছে আর্থিক সুরক্ষা ও ক্রেতাদের পরিষেবায়।
    • বিনিয়োগ- দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রা ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে ভারতীয় লিস্টেড সংস্থায় বিনিয়োগ করতে পারবেন।
    • এআই-এর ব্যবহার বাড়ানো হবে। কৃষি থেকে সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
  • 01 Feb 2026 11:42 AM (IST)

    বারাণসী থেকে শিলিগুড়ি, হাইস্পিড রেল করিডর

    কোথায় কোথায় তৈরি হবে হাইস্পিড রেল করিডর

    মুম্বই থেকে পুনে, পুনে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু
    হায়দরাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি।

  • 01 Feb 2026 11:36 AM (IST)

    BUDGET 2026: ডানকুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’ তৈরির প্রস্তাব

    • দেশে এআই-এর ব্যবহার বাড়ানো হবে।
    • ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব।
    • ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্যে জোর। এই সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
    • রেল-রোড থেকে জলপথে বাণিজ্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী।
    • টিয়ার ২, টিয়ার ৩ ও মন্দির শহরে উন্নয়নের বার্তা বাজেটে।
  • 01 Feb 2026 11:24 AM (IST)

    BUDGET 2026: খাদি থেকে সিল্ক, বস্ত্রশিল্পের জন্য বিশেষ বরাদ্দ

    • নির্মাণ সামগ্রীর জন্য স্কিম আনার প্রস্তাব। এর মধ্যে থাকবে বহুতল তৈরির সামগ্রী থেকে মেট্রোর টানেল তৈরির মেশিন।
    •  

      কন্টেনার তৈরির জন্য স্কিম আনার প্রস্তাব, পাঁচ বছরের জন্য বরাদ্দ ১০ হাজার কোটি।

    •  

      সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব। ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাব।

    •  

      মেগা টেক্সটাইল পাথ তৈরি হবে। টেকনিক্যাস টেক্সটাইলে জোর। খাদি ও হ্যান্ডলুমের জন্য গান্ধীজির নামাঙ্কিত স্কিম। বস্ত্রশিল্পে দেশীয় উৎপাদনে নজর বাজেটে।

    •  

      খেলাধুলার সামগ্রীর হাব তৈরি করতে উদ্যোগী কেন্দ্র। গবেষণা ও বাণিজ্যে জোর।

       

  • 01 Feb 2026 11:17 AM (IST)

    নির্মলার তিন ‘কর্তব্য’

    • কাঠামোগত সংস্কারের গতি বজায় রাখা
    • শক্তিশালী এবং স্থিতিশীল আর্থিক সেক্টর গঠন
    • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ
  • 01 Feb 2026 11:15 AM (IST)

    Budget 2026: রেয়ার আর্থ করিডর তৈরির প্রস্তাব

    • বায়ো ফার্মা গবেষণার জন্য তিনটি প্রতিষ্ঠান তৈরি হবে।
    • হাজারের বেশি ক্লিনিক্যাল ট্রায়াল সাইট তৈরি হবে।
    • সেমি কনডাক্টর সেক্টরে নজর মোদী সরকারের। তৈরি হবে রিসার্চ ও ট্রেনিং সেন্টার।
    • সেমিকন্ডাক্টরে ৪০,০০০ কোটি বরাদ্দ করার প্রস্তাব অর্থমন্ত্রীর।
    • রেয়ার আর্থ করিডর তৈরির প্রস্তাব ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে।
    • আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ১০ হাজার কোটি বরাদ্দ।

     

  • 01 Feb 2026 11:09 AM (IST)

    শুরুতেই কৃষক, তফশিলি, মহিলাদের কথা বললেন অর্থমন্ত্রী

    • কৃষক, তফশিলি, দরিদ্র, মহিলাদের জন্য বাজেট পেশ করাই লক্ষ্য: অর্থমন্ত্রী।
    • আত্মনির্ভরতাকে পাথেয় করে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি, শক্তি সুরক্ষা বাড়িয়েছি এবং বিদেশি আমদানিতে নির্ভরশীলতা কমিয়েছি: অর্থমন্ত্রী।
    • আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের আয় বৃদ্ধি করা: অর্থমন্ত্রী।
    • জিএসটি থেকে শুরু করে লেবার কোড, শতাধিক সংস্কারের কাজ হয়েছে : অর্থমন্ত্রী।

     

  • 01 Feb 2026 11:03 AM (IST)

    বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী

    লোকসভায় বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

  • 01 Feb 2026 10:59 AM (IST)

    কীসে কীসে জোর দেবে সরকার?

    বাজেট পেশের আগে শোনা যাচ্ছে, এবারের বাজেটে সরকার গ্রামোন্নয়ন ও কৃষি ক্ষেত্রে বিশেষ জোর দিতে পারে।

  • 01 Feb 2026 10:53 AM (IST)

    বাজেট অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

    কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দিল মন্ত্রিসভা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বাজেট পেশের আগে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 01 Feb 2026 09:13 AM (IST)

    অর্থ মন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারমন

    • কর্তব্য ভবনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারমন।
    • সকাল ১০টা নাগাদ সংসদে যাবেন তিনি। ১০.১৫ মিনিটে রয়েছে বৈঠক।
    • সকাল ১১টায় সংসদে পেশ হবে বাজেট।
  • 01 Feb 2026 08:27 AM (IST)

    Budget 2026: ভোটমুখী বাংলার জন্য কী থাকছেন অর্থমন্ত্রীর ঝুলিতে?

    • সামনেই বাংলায় ভোট। বারবার রাজ্য থেকে ঘুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সকলের একটাই কথা, এবার শুধু সময়ের অপেক্ষা, বাংলায় বিজেপির সরকার হবেই। এবার বাজেট আবহে কী বাংলার জন্য বড় কোনও চমক থাকছে? ঘোষণা হতে পারে নতুন কোন কোন প্রকল্পের?
    • বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বাজেটে কর্মসংস্থান, কৃষি, MSME ক্ষেত্রের উপর সবথেকে বেশি জোর দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। EV, AI এর উপরেও আলাদা করে জোর দেওয়া হতে পারে। বিস্তারিত পড়ুন- ‘পেট্রল-ডিজেলের দাম যেন না বাড়ে, চাকরি চাই’, বাজেটের আগে বলছে বাংলা
  • 01 Feb 2026 07:08 AM (IST)

    Union Budget 2026: কোন কোন ক্ষেত্রে সংস্কারের ইঙ্গিত?

    • এবারের বাজেটে সর্বস্তরেই সংস্কারের গতি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং প্রতিরক্ষায় ‘মেক ইন ইন্ডিয়া’ বা স্বদেশি উৎপাদনে আরও জোর দেওয়া হতে পারে।
    • রিয়েল এস্টেট সেক্টর সুদের হারে স্বস্তি, কর ছাড়ের নতুন ঘোষণার আশা রয়েছে। নতুন প্রকল্পের হাত ধরে কর্মসংস্থান ও চাহিদা, উভয়ই বাড়বে বলে মনে করা হচ্ছে।
  • 01 Feb 2026 06:59 AM (IST)

    Budget Announcement: প্রত্যাশা কোন কোন জায়গায়?

    • বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা। 
    • বিগত কয়েক মাসে রেকর্ড মাত্রায় বেড়েছে সোনা-রুপোর দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এবারের বাজেটে শুল্ক কমিয়ে সোনা ও রুপোর দাম কমানোর ঘোষণা করা হতে পারে।
    • নতুন কর কাঠামো বা ‘নিউ ট্যাক্স রিজিমে’ স্ট্যানডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে।
    • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং নতুন অমৃত ভারত ও বন্দে ভারত ট্রেনের ঘোষণা আসার সম্ভাবনা প্রবল।

নয়া দিল্লি: আজ গোটা দেশের নজর সংসদ ভবনের দিকে।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিনই তাঁর নবম বাজেট পেশ করতে চলেছেন। এবারের বাজেটে শুল্ক সংস্কারের ওপর বিশেষ নজর থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভাষণে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, এই বাজেট মূলত ‘সংস্কারমুখী’ বা রিফর্ম ওরিয়েন্টেড হতে চলেছে। সামনেই একাধিক রাজ্যে ভোট। ভোট রয়েছে পশ্চিমবঙ্গের তো হেভিওয়েট রাজ্যে। তাই বাজেটে নতুন কী কী ঘোষণা হয় সেদিকে নজর থাকছে নাগরিক মহল থেকে রাজনৈতিক মহলের।