Budget Announcement 2026: বাজেটে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের ঘোষণা অর্থমন্ত্রীর, কী হবে এই স্কিমে?

Union Budget 2026: এ দিন (১ ফেব্রুয়ারি) বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে দেশে ন্যাশনাল ফাইবার স্কিম চালু করা হবে, যা সিল্ক, উল, পাটের মতো পণ্য নিয়ে কাজ করবে। ম্যানমেড ফাইবার ও নিউ এজ ফাইবার-কেও যুক্ত করা হবে। দেশের বস্ত্র বা টেক্সটাইল শিল্পে আসবে বড় বদল। 

Budget Announcement 2026: বাজেটে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের ঘোষণা অর্থমন্ত্রীর, কী হবে এই স্কিমে?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit source: PTI

|

Feb 01, 2026 | 11:43 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) শিল্পে বিশেষ জোর। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। পরিকাঠামো খাতে ১২ লক্ষ ২০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি দেশের শিল্পেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ঘোষণা করা হল ন্যাশনাল ফাইবার স্কিম ও  মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের। কী কী হবে এতে?

এ দিন (১ ফেব্রুয়ারি) বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে দেশে ন্যাশনাল ফাইবার স্কিম চালু করা হবে, যা সিল্ক, উল, পাটের মতো পণ্য নিয়ে কাজ করবে। ম্যানমেড ফাইবার ও নিউ এজ ফাইবার-কেও যুক্ত করা হবে। দেশের বস্ত্র বা টেক্সটাইল শিল্পে আসবে বড় বদল।

ভারতের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে নানা শিল্পকলা। এবারের বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে হস্তশিল্পেও।
ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘সমর্থ ২.০’-র অধীনে টেক্সটাইল বা বস্ত্র উৎপাদনে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হবে বলে জানান অর্থমন্ত্রী। দেশে তৈরি  হবে মেগা টেক্সটাইল হাব।

এবারের বাজেটে ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই স্কিমের অধীনে দেশের বিভিন্ন বস্ত্রশিল্প নিয়ে কাজ করা হবে। খাদি, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট নিয়ে কাজ করা হবে। এটি বৈশ্বিক মার্কেটিং ও ব্রান্ডিংয়ে সাহায্য করবে। এই স্কিমের অধীনে ট্রেনিং, স্কিলিং অর্থাৎ দক্ষতায় শান দেওয়া থেকে উৎপাদন বা প্রোডাকশন- সবেতেই জোর দেওয়া হবে। এতে দেশেক শিল্পীরা লাভবান হবে। তৈরি হবে ‘ওয়ান ডিস্ট্রিক, ওয়ান প্রোডাক্ট’।