AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: টানা ৮ দিন পড়ল বাজার, তার মধ্যেই আপার সার্কিট হিট করল এই সংস্থা!

Share Market Fall: টানা ৮ দিন পড়ল শেয়ার বাজার। যদিও এর মধ্যে তৃতীয় ত্রৈমাসিকে ভাল ফলাফলের পর আজই আপার সার্কিট হিট করেছে তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা গডফ্রে ফিলিপস।

Share Market News: টানা ৮ দিন পড়ল বাজার, তার মধ্যেই আপার সার্কিট হিট করল এই সংস্থা!
| Updated on: Feb 14, 2025 | 10:03 PM
Share

আজ ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিন। আজও পড়েছে নিফটি ফিফটির সূচক। তৃতীয় ত্রৈমাসিকে ভাল ফলাফলের পর আজই আপার সার্কিট হিট করেছে তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা গডফ্রে ফিলিপস। যদিও আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে এসবিআই কার্ডস।

অন্যদিকে আজ একসঙ্গে ৬টি সংস্থা লোয়ার সার্কিট হিট করেছে। যার মধ্যে রয়েছে বাঙালির পছন্দের সোনার গয়না প্রস্তুতিকারী সংস্থা সেনকো গোল্ড। এ ছাড়াও আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে হিরো মোটোকর্প, এলআইসি, জেএসডব্লিউ এনার্জি, বরুণ বেভারেজেস, ইরকন ইন্টারন্যাশনাল, রাইটসের মতো সংস্থা।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে গডফ্রে ফিলপস। একদিনে ১০০০ টাকা বেড়েছে শেয়ারের দাম। এ ছাড়াও বেড়েছে নীতিরাজ ইঞ্জিনিয়ার্স, ভালিয়ান্ট অর্গানিকস, ট্রি হাউস এডুকেশন, কনানি ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ একসঙ্গে ৬টা সংস্থা লোয়ার সার্কিট হিট করেছে। উই উইন লিমিটেড, সেনকো গোল্ড, ম্যাকপাওয়ার সিএনসি মেশিনস, কনকর্ড বায়োটেক, সন্দেশ লিমিটেড, কনকর্ড এনভাইরো সিস্টেমস আজ লোয়ার সার্কিট হিট করেছে।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল BEML, শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দিল তারা।
  • শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল এমআরএফ।
  • কামিনস ইন্ডিয়া শেয়ার প্রতি ১৮ টাকা ডিভিডেন্ড দিল।
  • শেয়ার প্রতি ১০ টাকা ডিভিডেন্ড দিল এসকর্টস।
  • শেয়ার প্রতি ৯ টাকা ডিভিডেন্ড দিল অ্যাপোলো হসপিটালস।
  • শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল সারেগামা ইন্ডিয়া।
  • শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিল নালকো।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে ডিপি ওয়্যারস, মাহেশ্বরী লজিস্টিক্স, এমটিএনএল, রামা পেট্রোকেমিক্যালস, বোরোসিল রিনিউয়েবলস, গোলকোন্ডা অ্যালুমিনিয়ামস, ইমামি রিয়েলিটি, বাজাজ কনজিউমার কেয়ার, আদিত্য বিড়লা ফ্যাশন উল্লেখযোগ্য।

*১৪ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us