AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Small Savings Scheme: মাসে ৫০০ টাকাতেই এই সরকারি স্কিমে বিনিয়োগ, রিটার্ন মিলবে দ্বিগুণ

Government Savings Schemes: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার প্রতি ত্রৈমাসিকে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবে বেশ কিছু সময় ধরে এই হার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে NSC-তে ৭.৭ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। PPF-এ বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ। অন্যদিকে, কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য জনপ্রিয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিলছে ৮.২ শতাংশ সুদ।

Small Savings Scheme: মাসে ৫০০ টাকাতেই এই সরকারি স্কিমে বিনিয়োগ, রিটার্ন মিলবে দ্বিগুণ
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Oct 04, 2026 | 4:27 PM
Share

নয়া দিল্লি: ভবিষ্যতের সঞ্চয়ের জন্য কোথায় টাকা রাখবেন? কোথায় টাকা রাখলে মিলবে বেশি সুদ? কেন্দ্রীয় সরকারের একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। তার মধ্যে জনপ্রিয় ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। এই প্রকল্পগুলিতে ফিক্সড ডিপোজ়িটের থেকেও বেশি সুদ পাওয়া যায়। সম্প্রতি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র। তবে এবারও সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। আগের ত্রৈমাসিকের হারই বহাল রাখা হয়েছে। তাহলে NSC, PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে কোন প্রকল্পে এখন সবচেয়ে বেশি সুদ মিলছে? কোথায় বিনিয়োগের কী সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে? জেনে নিন।

কোন প্রকল্পে কত সুদ?

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার প্রতি ত্রৈমাসিকে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবে বেশ কিছু সময় ধরে এই হার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে NSC-তে ৭.৭ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। PPF-এ বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ। অন্যদিকে, কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য জনপ্রিয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিলছে ৮.২ শতাংশ সুদ। অর্থাৎ এই তিনটি প্রকল্পের মধ্যে সুদের হারের নিরিখে এগিয়ে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা।

NSC-তে বিনিয়োগের সুবিধা কী?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে যে কোনও ভারতীয় বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। তবে আয়কর আইনের ৮০সি ধারার আওতায় সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে করছাড়ের সুবিধা পাওয়া যায়।

মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার আগে সাধারণত টাকা তোলা যায় না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিশেষ পরিস্থিতিতে তার অনুমতি রয়েছে। NSC-তে বিনিয়োগ করা অর্থ ৮০সি ধারায় করছাড়ের আওতায় এলেও সুদের ক্ষেত্রে কর প্রযোজ্য হতে পারে।

PPF-এ কী সুবিধা?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এ যে কোনও ভারতীয় অ্যাকাউন্ট খুলতে পারেন। বছরে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যায়। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।

PPF-এর মেয়াদ ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর করে তা বাড়ানো যায়। দীর্ঘমেয়াদি সঞ্চয় কিংবা অবসরকালীন তহবিল তৈরির জন্য এই প্রকল্প ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট নিয়ম মেনে সপ্তম বছর থেকে আংশিক টাকা তোলার সুযোগও রয়েছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সবচেয়ে বেশি সুদ

এই তিন প্রকল্পের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি, ৮.২ শতাংশ সুদ মিলছে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। তবে সকলেই এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ১০ বছরের কম বয়সি কন্যাসন্তানের নামে তাঁর বাবা-মা অথবা অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন।

এই প্রকল্পে বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যায়। অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর অথবা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কন্যার বিয়ে পর্যন্ত। তবে প্রথম ১৫ বছরই টাকা জমা করতে হয়। মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পর নির্দিষ্ট শর্তে আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে।

কোনটি বেছে নেবেন?

কোন প্রকল্প আপনার জন্য উপযুক্ত, তা নির্ভর করবে মূলত আপনার সঞ্চয়ের লক্ষ্য এবং কতদিনের জন্য টাকা বিনিয়োগ করতে চাইছেন তার উপর। পাঁচ বছরের জন্য নিশ্চিত রিটার্নের লক্ষ্য থাকলে এনএসসি বিবেচনা করা যেতে পারে। দীর্ঘ ১৫ বছরের জন্য সঞ্চয় বা অবসরকালীন তহবিল তৈরির লক্ষ্য থাকলে PPF একটি বিকল্প।

আর কন্যাসন্তানের উচ্চশিক্ষা বা ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সঞ্চয় করতে চাইলে সুকন্যা সমৃদ্ধি যোজনা বিবেচনা করা যেতে পারে। তিনটির মধ্যে বর্তমানে এই প্রকল্পেই সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। তবে, কোথাও বিনিয়োগের আগে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Follow Us