AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AADHAAR CARD-এ স্বামীর নাম যোগ করতে হয় কীভাবে, জেনে নিন পদ্ধতি ও নিয়ম

Aadhaar Card Update: যদি কোনও মহিলা বিয়ের পর অভিভাবকের নাম বদল করতে চান অর্থাৎ 'ডটার অব' থেকে বদল করে 'ওয়াইফ অব' করতে চান, তাহলে সহজেই তা করা যায়। এই কাজ অনলাইন বা অফলাইন- দুই পদ্ধতিতেই করা যায়। আধার কার্ডে অভিভাবকের নাম বদল করবেন কী করে? জেনে নিন তার সহজ পদ্ধতি। 

AADHAAR CARD-এ স্বামীর নাম যোগ করতে হয় কীভাবে, জেনে নিন পদ্ধতি ও নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Sep 14, 2026 | 10:46 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। আধার কার্ডে কোনও ভুল থাকলে, ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পেতে চরম সমস্য়া হয়। তাই আধার কার্ড নির্ভুল রাখা উচিত। তবে এক্ষেত্রে মহিলাদের একটি সমস্যার মুখে পড়তে হয়। সেটা হল, মহিলাদের বিয়ের পর ঠিকানা বদল হয়। অভিভাবকের জায়গাতেও বাবার বদলে স্বামীর নাম লিখতে হয়। আধার কার্ডে অভিভাবকের নাম বদল করবেন কী করে? জেনে নিন তার সহজ পদ্ধতি।

যদি কোনও মহিলা বিয়ের পর অভিভাবকের নাম বদল করতে চান অর্থাৎ ‘ডটার অব’ থেকে বদল করে ‘ওয়াইফ অব’ করতে চান, তাহলে সহজেই তা করা যায়। এই কাজ অনলাইন বা অফলাইন- দুই পদ্ধতিতেই করা যায়।

কী কী নথি লাগবে?

  • অভিভাবকের নাম বদলাতে বিয়ের প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক।
  •  পাসপোর্ট
  • রেশন কার্ড, যেখানে স্বামীর নামের উল্লেখ রয়েছে
  • যৌথ ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের পাসবুক
  • কিংবা সম্পর্ক প্রমাণ করে, এমন কোনও নথি।

অনলাইনে আধার কার্ড আপডেট করতে, এই নথিগুলির মধ্যে যে কোনও একটি নথি আপলোড করতে হবে। অফলাইনে আধার কার্ডে পরিবর্তন করার জন্য আধার সেবা কেন্দ্রে গিয়ে আবেদনপত্রের সঙ্গে এই নথিগুলির মধ্যে একটির কপি জমা দিতে হবে।

অনলাইনে কীভাবে আপডেট করবেন?

  • প্রথমে ইউআইডিএআই (UIDAI)-র পোর্টাল বা ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
  • এবার আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করতে হবে।
  • এরপরে রিলেশনশিপ ডিটেইল অপশনে গিয়ে নিজের স্বামীর নাম লিখতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
  • সাবমিট করলে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে। এই নম্বর দিয়ে পরবর্তী সময়ে দেখা যাবে যে আপডেট হয়েছে কি না।
  • সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে আধার কার্ড আপডেট হয়ে যায়।

Follow Us