AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Update: এবার থেকে বেতন কম পেতে পারেন, কারণটা জেনে রাখুন

EPF Contribution: এতদিন পর্যন্ত বহু কোম্পানি কর্মীদের বেসিক বেতনের উপরে ভিত্তি করে পিএফের অনুদান হিসাব করত। ১৫ হাজার টাকার বেশি বেতন হলেও, ইচ্ছামতো পিএফের হিসাব করা হত। এরফলে অনেক সময়ই দেখা যেতে কোনও কোনও কর্মীর পিএফ বাবদ ৫ হাজার বা ১০ হাজার টাকা করে কাটা হত।

EPFO Update: এবার থেকে বেতন কম পেতে পারেন, কারণটা জেনে রাখুন
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jul 05, 2026 | 5:03 PM
Share

নয়া দিল্লি: লক্ষ লক্ষ কর্মীর বেতন কাঠামোয় খুব শীঘ্রই সূক্ষ পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ২০২৬ (Employees Provident Fund 2026)-র ঘোষণা করেছে। প্রায় সাত দশক পুরনো ইপিএফ (EPF) স্কিম, যা ১৯৫২ সালে শুরু হয়েছিল, তার পরিবর্তে নতুন পিএফ কাঠামো (PF Structure) চালু হচ্ছে। এতে বেতনের সীমা ও অনুদান বা কন্ট্রিবিউশনের (Contribution) হারে বিশেষ কোনও পরিবর্তন না করা হলেও, এমন কিছু পরিবর্তন করা হয়েছে, যাতে সরাসরি কর্মী ও সংস্থায় প্রভাব পড়তে পারে।

ইপিএফের নতুন নিয়মে বলা হয়েছে, এবার থেকে সকল কর্মীদের পিএফে কন্ট্রিবিউশন মাসে ১৮০০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে কর্মীরা চাইলে এর থেকে বেশি টাকাও জমা রাখতে পারেন। সেক্ষেত্রে স্বেচ্ছায় এই অনুদান দিতে হবে এবং কর্মী ও সংস্থা উভয়কেই রাজি হতে হবে। এতে বহু কর্মীই উপকৃত হবেন। তাদের হাতে পাওয়া বেতন কিছুটা হলেও বাড়তে পারে।

নতুন নিয়মেও ইপিএফে কন্ট্রিবিউশনের হার অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ শতাংশ করেই কর্মী ও সংস্থা পিএফ ফান্ডে টাকা রাখবে।

এতদিন পর্যন্ত বহু কোম্পানি কর্মীদের বেসিক বেতনের উপরে ভিত্তি করে পিএফের অনুদান হিসাব করত। ১৫ হাজার টাকার বেশি বেতন হলেও, ইচ্ছামতো পিএফের হিসাব করা হত। এরফলে অনেক সময়ই দেখা যেতে কোনও কোনও কর্মীর পিএফ বাবদ ৫ হাজার বা ১০ হাজার টাকা করে কাটা হত।  তবে নতুন নিয়মে এই বেশি অনুদান বাধ্যতামূলক হবে না। ১৮০০ টাকা করেই কাটতে হবে। এর বেশি টাকা জমা দিতে চাইলে, কর্মী ও সংস্থা- উভয়েরই অনুমতির প্রয়োজন পড়বে।

সহজভাবে বলতে গেলে, কারোর বেসিক বেতন ২০ হাজার টাকা হলে যেমন মাসিক ১৮০০ টাকা করে কাটা হবে, তেমনই যিনি ৬০ হাজার টাকা বেতন পান, তার থেকেও ১৮০০ টাকা করে কাটা হবে।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?