AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Update: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল, এত টাকা জমা করতেই হবে PF অ্যাকাউন্টে!

Employees Provident Fund: বাধ্যতামূলকভাবে কর্মীদের এবার প্রতি মাসে ন্যূনতম ১৮০০ টাকা করে জমা দিতে হবে পিএফ অ্যাকাউন্টে (PF Account)। এর থেকে বেশি যদি কেউ টাকা জমা করতে চান, তা বাধ্য়তামূলক হবে না, সেটা সম্পূর্ণটাই ভলান্টারি (Voluntary) বা স্বেচ্ছায় অনুদান হবে।

EPFO Update: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল, এত টাকা জমা করতেই হবে PF অ্যাকাউন্টে!
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jul 02, 2026 | 1:53 PM
Share

নয়া দিল্লি: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল। ইপিএফে কন্ট্রিবিউশন (EPF Contribution) বা অনুদানের নিয়মে পরিবর্তন করা হল। বাধ্যতামূলকভাবে কর্মীদের এবার প্রতি মাসে ন্যূনতম ১৮০০ টাকা করে জমা দিতে হবে পিএফ অ্যাকাউন্টে (PF Account)। এর থেকে বেশি যদি কেউ টাকা জমা করতে চান, তা বাধ্য়তামূলক হবে না, সেটা সম্পূর্ণটাই ভলান্টারি (Voluntary) বা স্বেচ্ছায় অনুদান হবে।

নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস স্কিম ২০২৬-র অধীনে বলা হয়েছে কর্মীদের বেতনের ১২ শতাংশ অর্থাৎ কর্মীদের মাসিক বেতন ১৫,০০০ টাকা পর্যন্ত হলে, সেই বেতনের ১২ শতাংশ হারে ইপিএফ (EPF)-এ অবদান বা কন্ট্রিবিউশন করতে হবে। যত টাকাই বেতন হোক না কেন, কর্মীদের মাসে মাসে ১৮০০ টাকা করে পিএফ অ্যাকাউন্টে জমা রাখতে হবে।

ধরুন, কোনও ব্যক্তির বেসিক বেতন মাসে এক লক্ষ টাকা। তার বাধ্যতামূলক পিএফ ডিডাকশন অর্থাৎ পিএফে অনুদান ১৮০০ টাকা হবে। কর্মী যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থা সমান পরিমাণ টাকা জমা করবে। কোনও কর্মী চাইলে নির্দিষ্ট ওই সীমায় টাকা জমা করতে পারেন বা চাইলে তার থেকে বেশি হারেও অনুদান জমা করতে পারেন। সেক্ষেত্রে সংস্থা বা অফিস বাধ্য হবে না সেই অতিরিক্ত অনুদানের সমান পরিমাণ টাকা জমা করতে। কর্মী বা সংস্থা চাইলে যে কোনও সময়েই নিজেদের অনুদান কমাতে পারে।

বর্তমানে পিএফের প্রায় আট কোটি গ্রাহক রয়েছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের এই সিদ্ধান্ত বদলে তারাও প্রভাবিত হবে।

Follow Us
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়