AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cognizant-র কর্মীদের জন্য খুব খারাপ খবর, চাকরি চলে যেতে পারে ১৫০০০ কর্মীর!

Cognizant Mass Layoff: শোনা যাচ্ছে, বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কগনিজেন্ট। ১২ থেকে ১৫ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে বিশ্ব জুড়ে। ভারতেও এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ এ দেশে কগনিজেন্টে কর্মরত বহু সংখ্যক কর্মীর চাকরি চলে যেতে পারে। 

Cognizant-র কর্মীদের জন্য খুব খারাপ খবর, চাকরি চলে যেতে পারে ১৫০০০ কর্মীর!
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: May 07, 2026 | 2:25 PM
Share

নয়া দিল্লি: আইটি সেক্টরে আবার দুঃসংবাদ। ফের কর্মী ছাঁটাইয়ের খবর। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে চলেছে দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্ট (Cognizant)। তাও আবার অল্প কিছু নয়, একধাক্কায় ১২ থেকে ১৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে কগনিজেন্ট, এমনটাই সংস্থা সূত্রে খবর।

শোনা যাচ্ছে, বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কগনিজেন্ট। ১২ থেকে ১৫ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। ভারতেও এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ এ দেশে কগনিজেন্টে কর্মরত বহু সংখ্যক কর্মীর চাকরি চলে যেতে পারে।

মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, কোম্পানি নতুন একটি প্রোগ্রাম চালু করেছে, তার নাম প্রজেক্ট লিপ (Project Leap programme)। এই প্রজেক্টের অধীনেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হতে পারে। গত ২৯ এপ্রিল আইটি কোম্পানি জানায়, সেভারেন্স খরচ বাবদ ২৩০ থেকে ৩২০ মিলিয়ন ডলার অর্থাৎ ২০৭০ থেকে ২৮৮০ কোটি টাকা খরচ করা হতে পারে।  তবে কতজন কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা দেওয়া হয়নি।

ভারতে প্রভাব-

বিশ্ব জুড়ে কগনিজেন্টে ৩ লক্ষ ৫৭ হাজারেরও বেশি কর্মী চাকরি করেন। এর মধ্যে আড়াই লক্ষেরও বেশি কর্মী ভারতেই কর্মরত। অর্থাৎ ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে, ভারতেই সবথেকে বেশি ছাঁটাই হতে পারে। শোনা যাচ্ছে, ভারতে ১২ থেকে ১৫ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।

কগনিজেন্টের কর্মীদের গড় বার্ষিক বেতন আনুমানিক ১৫ লক্ষ টাকা হয়। সেভারেন্স পে-তে সাধারণত ছয় মাসের বেতন দেওয়া হয়। সেই হিসাবে কর্মীরা সাড়ে সাত লক্ষ টাকা পেতে পারেন।

Follow Us
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ