Train Ticket Booking: ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগেও মিলবে কনফার্ম রিজার্ভেশন টিকিট, জানেন এই নতুন নিয়ম?
Train Ticket Booking New Rule in India: আগে রিজার্ভেশন চার্ট বা তালিকা তৈরি হয়ে গেলে টিকিট বুকিং কার্যত বন্ধ হয়ে যেত। বা বুকিংয়ের সুযোগ খুবই সীমিত ছিল। কিন্তু নতুন নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সিট যদি খালি থাকে, তাহলেই এই সুবিধা পাবেন যাত্রীরা। কীভাবে টিকিট বুক করবেন, জেনে নিন ভারতীয় রেলের নয়া নিয়ম

নয়া দিল্লি: রেলযাত্রীদের(Indian Railway) জন্য বড় খবর। এবার থেকে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগেও পেতে পারেন কনফার্মড টিকিট (Confirmed ticket)। নতুন নিয়ম আনতে চলেছে ভারতীর রেল। এই সুবিধা মিলবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-সহ সব রিজার্ভ ট্রেনে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও খালি থাকা আসনের টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।
নিয়মে কী বদল এল?
আগে রিজার্ভেশন চার্ট বা তালিকা তৈরি হয়ে গেলে টিকিট বুকিং কার্যত বন্ধ হয়ে যেত। বা বুকিংয়ের সুযোগ খুবই সীমিত ছিল। কিন্তু নতুন নিয়মে চার্ট তৈরির পরেও যদি কোনও আসন খালি থাকে, তাহলে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সেই আসন বুক করা যাবে। ফলে একদিকে যেমন খালি আসনের সংখ্যা কমবে, তেমনই শেষ মুহূর্তে কোথাও যাওয়ার প্রয়োজন হলে যাত্রীরা কনফার্ম টিকিট পাওয়ার সুযোগ পাবেন। ভারতীয় রেলের নতুন নিয়মে বহু যাত্রীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
কীভাবে টিকিট বুক করবেন?
সিট যদি খালি থাকে, তাহলেই টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। সাধারণত, IRCTC-এর ওয়েবসাইট বা IRCTC রেইল কানেক্ট মোবাইল অ্যাপ কিংবা কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। তবে, রিজার্ভেশন চার্ট তৈরির পর আসন খালি থাকলেই নতুন সুবিধা প্রযোজ্য হবে।
যাত্রীদের কী পরামর্শ রেলের?
ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলি হল,
- স্টেশনে যাওয়ার আগে আসন খালি আছে কি না, তা দেখে নিন।
- ট্রেন ছাড়ার অনেক আগেই স্টেশনে পৌঁছতে হবে।
- ভ্রমণের সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন।
