AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TET Mastermind Arrested: নিট আন্দোলনের মাঝেই বড় ব্রেক-থ্রু, গ্রেফতার TET-র প্রশ্নফাঁসের মূল মাথা!

NEET Paper Leak Protest: ধৃত বীরেন্দ্র গুপ্তার অপরাধের দীর্ঘ ইতিহাস আছে। এর আগে দেশের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন বীরেন্দ্র। গত জুন মাসে ২৮ তারিখ মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। ঠিক তার আগেই জানা যায় যে টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।  

TET Mastermind Arrested: নিট আন্দোলনের মাঝেই বড় ব্রেক-থ্রু, গ্রেফতার TET-র প্রশ্নফাঁসের মূল মাথা!
ধৃত বীরেন্দ্র গুপ্তা।Image Credit: X
| Updated on: Jul 25, 2026 | 10:04 AM
Share

পটনা: নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন গোটা দেশ উত্তাল, সেই সময় মহারাষ্ট্রে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রীকে ধরল পুলিশ। ধৃত ব্যক্তির নাম বীরেন্দ্র গুপ্তা। বিগত এক মাস ধরে পলাতক ছিল ওই ব্যক্তি। শুক্রবার মহারাষ্ট্র পুলিশ বীরেন্দ্রকে বিহার থেকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ধৃত বীরেন্দ্র গুপ্তার অপরাধের দীর্ঘ ইতিহাস আছে। এর আগে দেশের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন বীরেন্দ্র। গত জুন মাসে ২৮ তারিখ মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। ঠিক তার আগেই জানা যায় যে টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই এই মামলায় পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বীরেন্দ্রর স্ত্রী সুমন গুপ্তাকেও গ্রেফতার করে তদন্তকারীরা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকেই পলাতক ছিলেন বীরেন্দ্র। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বীরেন্দ্র বিহারে লুকিয়ে আছেন। এরপর একাধিকবার তল্লাশি চালানো হয়। অবশেষে গতকাল তাঁকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরই প্রথমবার বীরেন্দ্রর নাম সামনে আসে। ইন্ডিয়া টুডে-র করা স্টিং অপারেশনে বীরেন্দ্র বলেছিলেন যে কীভাবে প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট চলে, কীভাবে প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়।

Follow Us