AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar-PAN Card এখনও লিঙ্ক করাননি? ১ এপ্রিল থেকে পাবেন না এই টাকা

Rules Change: দীর্ঘ সময় ধরেই কেন্দ্রীয় সরকার আধার ও প্যান কার্ড লিঙ্ক করার কথা বলছে। ইতিমধ্যেই একাধিকবার ডেডলাইনও বাড়ানো হয়েছিল। বর্তমানে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।

Aadhaar-PAN Card এখনও লিঙ্ক করাননি? ১ এপ্রিল থেকে পাবেন না এই টাকা
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Mar 25, 2025 | 9:55 PM
Share

নয়া দিল্লি: হাতে মাত্র আর ক’দিন। তারপরই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর নতুন অর্থবর্ষ থেকে চালু হবে বেশ কিছু নতুন নিয়ম। এই যেমন আধার কার্ড-প্যান কার্ডের লিঙ্ক নিয়ে রয়েছে বড় আপডেট, যার প্রভাব কোটি কোটি মানুষের জীবনে পড়তে চলেছে।

দীর্ঘ সময় ধরেই কেন্দ্রীয় সরকার আধার ও প্যান কার্ড লিঙ্ক করার কথা বলছে। ইতিমধ্যেই একাধিকবার ডেডলাইনও বাড়ানো হয়েছিল। বর্তমানে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এই আধার-প্যান লিঙ্ক নিয়েই বড় আপডেট রয়েছে।

এখনও  যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি, তারা ১ এপ্রিল থেকে সমস্যায় পড়তে চলেছেন। নতুন অর্থবর্ষ থেকে আধার-প্যান লিঙ্ক না থাকলে, ডিভিডেন্ট বন্ধ হয়ে যাবে। মূলধন বা বেতন থেকে টিডিএসের চার্জও বেড়ে যাবে। শুধু তাই নয়, ফর্ম ২৬এএস-র অধীনে কোনও ক্রেডিটও পাবেন না।

অন্যদিকে, মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টতেও নিয়মের কড়াকড়ি হচ্ছে। ১ এপ্রিল থেকে সেবি (SEBI )-র নতুন নিয়ম চালু হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত ব্যবহারকারীকে তাদের  কেওয়াইসি (KYC) এবং নমিনির তথ্য ভেরিফিকেশন ও আপডেট করতে হবে। যদি কেউ এটি না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

আবার  NPCI-ও ১ এপ্রিল থেকে UPI-এর নিয়মে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে UPI ব্যবহার করছেন তার সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর যদি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকে, তবে ১ এপ্রিল থেকে UPI আইডি বন্ধ হয়ে যাবে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ