AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electronics Good Price Hike: উৎসবের মরশুমে আমজনতার বড় ধাক্কা, ১ অক্টোবর থেকে অনেকটা দাম বাড়ছে AC-TV-refrigerator-র

Electronics Price Hike: নবরাত্রি, দশেরা এবং দিপাবলীর ঠিক আগে এয়ার কন্ডিশনার, স্মার্ট এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। একাধিক কোম্পানিই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্স সহ অনেক কোম্পানি ইতিমধ্যেই কিছু পণ্যের দাম বাড়িয়েছে।

Electronics Good Price Hike: উৎসবের মরশুমে আমজনতার বড় ধাক্কা, ১ অক্টোবর থেকে অনেকটা দাম বাড়ছে AC-TV-refrigerator-র
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Sep 28, 2026 | 8:49 AM
Share

নয়া দিল্লি: দুর্গাপুজো বা দিপাবলীর সময় বড়সড় সেল বা ডিসকাউন্ট পাওয়া যায়। সেই সেলে এবার টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার প্ল্যান করেছেন? তবে আপনার জন্য রয়েছে খারাপ খবর। উৎসবের মরশুমের আগেই ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়তে চলেছে অনেকটা। ১ অক্টোবর থেকেই ইলেকট্রনিক্সের দাম বাড়ছে।

নবরাত্রি, দশেরা এবং দিপাবলীর ঠিক আগে এয়ার কন্ডিশনার, স্মার্ট এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। একাধিক কোম্পানিই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তথ্য অনুযায়ী, ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্স সহ অনেক কোম্পানি ইতিমধ্যেই কিছু পণ্যের দাম বাড়িয়েছে। ১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হবে।

কেন দাম বাড়ল?

মূলত কাঁচামালের রেকর্ড মূল্য এবং ক্রমবর্ধমান পরিবহন খরচ বাড়ায়, ইলেকট্রনিক্স কোম্পানিগুলি দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর কারণে বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়বে।

কোম্পানিগুলি জানিয়েছে, উৎপাদন খরচ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া তাদের আর কোনও উপায় নেই। তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত, প্লাস্টিক এবং অপরিশোধিত তেল সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে তামার দাম গত বছর প্রতি টন প্রায় ৮,০০০-৯,০০০ ডলার থেকে বেড়ে প্রায় ১৪,৫০০ ডলার হয়েছে। যেহেতু একটি সাধারণ এসিতে ৩ থেকে ৪ কিলোগ্রাম তামা লাগে, তাই উৎপাদন খরচ সরাসরি অনেকটা বেড়ে গিয়েছে। ডলারের বিপরীতে টাকার ওঠানামা এবং ক্রমবর্ধমান পরিবহন খরচ কোম্পানিগুলোর লাভ  প্রভাবিত হবে। যেখানে এসির দাম প্রায় পাঁচ থেকে আট শতাংশ বাড়ার আশঙ্কা করা হচ্ছে, সেখানে কিছু কোম্পানি ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং এলইডি টিভির দামও তিন থেকে চার শতাংশ বাড়াচ্ছে।

কিছু কোম্পানি এখনও পরিস্থিতি পর্যালোচনা করছে। অনেক কোম্পানি মনে করছে যে এই মূল্যবৃদ্ধি চাহিদার উপর প্রভাব ফেলতে পারে। ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্স সহ অনেক কোম্পানি বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। এলজি এবং হিতাচি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার বিক্রেতা বোস হোম কমফোর্টও এসির দাম প্রায় পাঁচ শতাংশ বাড়িয়েছে। প্যানাসনিক এখনও দাম বাড়ায়নি।

Follow Us