AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BIG BREAKING: চাকুরিজীবীদের জন্য দারুণ খবর, EPFO-এ বাড়ল সুদের হার

EPFO: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল।

BIG BREAKING: চাকুরিজীবীদের জন্য দারুণ খবর, EPFO-এ বাড়ল সুদের হার
ফাইল চিত্রImage Credit: TV9 Bangla
| Updated on: Feb 10, 2024 | 12:42 PM
Share

নয়া দিল্লি: নতুন বছরে বিরাট বড় খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees Provident Fund) সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও(EPFO)-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল। ফলে এবার থেকে পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে অতিরিক্ত টাকা। বর্তমানে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য় এই সুদ ধার্য করা হয়েছিল। এবার পিএফে সুদের হার আরও বাড়ল।

পিটিআই সূত্রে খবর, এ দিন সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫ শতাংশ বাড়ানো হল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক। প্রতি মাসের হিসাবেই পিএফের সুদের হারের হিসাব করা হলেও, বছরে একবারই পিএফ অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা পড়ে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত সুপারিশ গ্রহণ করেই ইপিএফও-এ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের মার্চ মাসে ইপিএফও-এ সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই সুদের হার ধার্য করা হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে পিএফের সুদের হার ছিল ৮.১০ শতাংশ।

গত বছর কেন্দ্রের তরফে মোট ৯০,৪৯৭.৫৭ কোটি টাকা পিএফ বাবদ বন্টন করা হয়। ইন্টারেস্ট ক্রেডিট বা সুদের হার বাবদ অতিরিক্ত ৬৬৩.৯১ কোটি টাকা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে সরকার পিএফ-এ সুদের হার ৮ শতাংশের উপরে রাখতে পারে বলেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। পিএফ-এ সুদের হার ৮.২৫ শতাংশ করা হল।

২০১৫ সালে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৮৫ শতাংশ। এরপর থেকেই তা কমতে শুরু করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই বাড়ানো হল পিএফের সুদের হার।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা