AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPF Withdrawal Rules 2026: বদলে গেল PF তোলার নিয়ম, কতবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন?

EPFO Rules 2026: যদি কোনও ব্যক্তি চাকরি হারান, বেকার হয়ে যান, তবে  পিএফের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা সঙ্গে সঙ্গে তোলার সুযোগ রয়েছে। বাকি ২৫ শতাংশ টাকাও তুলে নেওয়া যায় যদি এক বছর পর্যন্ত তিনি বেকার থাকেন। তবে আংশিক অ্যাডভান্সের থেকে আলাদা নিয়ম রয়েছে।

EPF Withdrawal Rules 2026: বদলে গেল PF তোলার নিয়ম, কতবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন?
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Sep 13, 2026 | 1:14 PM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের জন্য বড় খবর।  প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়ম আরও সহজ করা হল। ইপিএফ স্কিম ২০২৬ (EPF Scheme 2026)-এর অধীনে পিএফ থেকে চিকিৎসা, পড়াশোনা, বিয়ে, বাড়ি তৈরি বা কেনার মতো কাজের জন্য চাকরিজীবীরা পিএফ (PF)-এর একটি বড় অংশের টাকা তুলে নিতে পারবেন।

নতুন নিয়মে আগের টাকা তোলার একাধিক বিভাগকে (withdrawal provision) মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একইসঙ্গে পিএফের মোট ব্যালান্সের ২৫ শতাংশ বাধ্যতামূলকভাবে রেখে দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। অর্থাৎ যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।

কত টাকা তুলতে পারবেন?

ধরা যাক, কারোর পিএফ অ্যাকাউন্টে মোট চার লক্ষ টাকা রয়েছে। সেক্ষেত্রে ২৫ শতাংশ অর্থাৎ ১ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিতে হবে। সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত তোলা যেতে পারে পিএফ অ্যাকাউন্ট থেকে। তবে কোন কারণে টাকা তোলা হচ্ছে, তার উপর নির্ভর করবে কত টাকা তুলতে পারবেন।

অসুস্থতার জন্য-

আবেদনকারীর নিজের বা পরিবারের সদস্যের চিকিৎসার জন্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।  এক্ষেত্রে কতবার টাকা তোলা যাবে, তার নির্দিষ্ট কোনও সীমা রাখা হয়নি।

পড়াশোনার জন্য-

নিজের বা পরিবারের সদস্যের শিক্ষার খরচ মেটাতে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। চাকরিজীবনে এই সুবিধা সর্বোচ্চ ১০ বার নেওয়া যাবে।

বিয়ের জন্য-

নিজের বা পরিবারের কোনও সদস্যের বিয়ের খরচের জন্যও পিএফ থেকে টাকা তোলা যায়। সর্বোচ্চ ৫ বার এই সুবিধা নেওয়া যায়। অর্থাৎ ৫ বার টাকা তোলা যাবে এই কারণ দেখিয়ে।

বাড়ির জন্য-

বাড়ি সংক্রান্ত নির্দিষ্ট প্রয়োজনেও পিএফ অ্যাডভান্স (PF advance) নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রেও সর্বোচ্চ ৫ বার টাকা তোলা যাবে, তবে নির্ধারিত শর্ত মানতে হবে।

বিশেষ পরিস্থিতিতে-

সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (Central Board of Trustees) এবং ইপিএফ (EPF) নির্ধারিত বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে বছরে সর্বোচ্চ দুইবার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।

চাকরি চলে গেলে কী হবে?

যদি কোনও ব্যক্তি চাকরি হারান, বেকার হয়ে যান, তবে  পিএফের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা সঙ্গে সঙ্গে তোলার সুযোগ রয়েছে। বাকি ২৫ শতাংশ টাকাও তুলে নেওয়া যায় যদি এক বছর পর্যন্ত তিনি বেকার থাকেন। তবে আংশিক অ্যাডভান্সের থেকে আলাদা নিয়ম রয়েছে।

আংশিক অ্যাডভান্স বা আংশিক উইথড্রলের (partial withdrawal) ক্ষেত্রে সাধারণভাবে কমপক্ষে ১২ মাস চাকরি করতে হবে এবং ইপিএফে টাকা জমা রাখতে হবে।

৩ দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট-

ইপিএফও-তে অ্যাডভান্সড ক্লেমের ক্ষেত্রে অটো সেটেলমেন্ট লিমিট (auto-settlement limit) বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে।

কেন ২৫ শতাংশ তোলা যাবে না?

বারবার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে যাতে চাকরিজীবীদের অবসরকালীন সঞ্চয় পুরোপুরি শেষ না হয়ে যায়, সেই কারণেই মোট পিএফ ব্যালেন্সের ২৫ শতাংশ সুরক্ষিত রাখা হয়। এই টাকার উপরে সুদও জমে।

Follow Us