AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Update: তুলতে পারবেন না পিএফের টাকা, কাজ করবে না UMANG-ও! এল বড় আপডেট

EPFO withdrawal update: উমঙ্গ (UMANG)-ও সাময়িকভাবে বন্ধ থাকবে। ২ জুলাই পর্যন্ত উমঙ্গ অ্য়াপ পরিষেবা প্রভাবিত হবে। এর ফলে উমঙ্গ অ্যাপ দিয়ে পিএফ ব্যালেন্স চেক করা, পিএফ ক্লেম, ইউএএন পরিষেবা এবং জীবন প্রমাণ পত্রের মতো পরিষেবাগুলি ব্যাহত হবে।

EPFO Update: তুলতে পারবেন না পিএফের টাকা, কাজ করবে না UMANG-ও! এল বড় আপডেট
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jun 25, 2026 | 7:24 PM
Share

নয়া দিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund) নিয়ে বড় আপডেট। গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা ইফিএফও(EPFO)-র। বন্ধ থাকবে পিএফ পোর্টাল (PF Portal)। প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা থেকে শুরু করে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার- কিছুই করা যাবে না। ঠিক কী বলা হয়েছে, জেনে নিন-

বন্ধ ইপিএফও পোর্টাল-

ইপিএফও ঘোষণা করেছে যে অনলাইন পোর্টালে কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা তিন দিনের জন্য বন্ধ রাখা হবে।সফটওয়্যার এবং ডেটাবেস আপগ্রেডের কাজের জন্য এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ২৬ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ইপিএফও পোর্টালে পিএফের ক্লেম সংক্রান্ত পরিষেবা  বন্ধ থাকবে। ফের ২৯ জুন থেকে সমস্ত পরিষেবা আগের মতোই স্বাভাবিকভাবে পাওয়া যাবে। বরং পিএফের পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে।

কোন কোন পরিষেবা ব্যাহত হবে?

নতুন ক্লেম: ইপিএফও গ্রাহকরা ২৬ জুন থেকে ২৮ জুন মধ্য রাত পর্যন্ত- এই ৩ দিন কোনও নতুন পিএফ ক্লেম জমা দেওয়া যাবে না।

পুরোনো ক্লেমের প্রক্রিয়াকরণ: ইতিমধ্যে যারা পিএফের টাকা তোলার জন্য ক্লেম করেছেন, সেটিও এখন সেটেল হবে না। সাময়িকভাবে এই পরিষেবা স্থগিত থাকবে। এর ফলে পুরোনো ক্লেমের নিষ্পত্তিতে অতিরিক্ত কয়েক দিন সময় লাগতে পারে।

উমঙ্গ অ্য়াপ-ও চলবে না-

রক্ষণাবেক্ষণের কারণে মোবাইলের মাধ্যমে পিএফ পরিষেবা প্রদানকারী সরকারের অফিসিয়াল অ্যাপ- উমঙ্গ (UMANG)-ও সাময়িকভাবে বন্ধ থাকবে। ২ জুলাই পর্যন্ত উমঙ্গ অ্য়াপ পরিষেবা প্রভাবিত হবে। এর ফলে উমঙ্গ অ্যাপ দিয়ে পিএফ ব্যালেন্স চেক করা, পিএফ ক্লেম, ইউএএন পরিষেবা এবং জীবন প্রমাণ পত্রের মতো পরিষেবাগুলি ব্যাহত হবে।

প্রসঙ্গত, সম্প্রতিই কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইপিএফ গ্রাহকদের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার চূড়ান্ত করেছে। শীঘ্রই এই সুদ সকল গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে।

পিএফ ব্যালেন্স কীভাবে চেক করবেন?

অনলাইন পোর্টাল বা অ্যাপ কাজ না করলেও, অ্যাকাউন্ট হোল্ডাররা মিসড কল বা এসএমএস পাঠিয়ে তাদের পিএফ ব্যালেন্স চেক করতে পারেন।

মিসড কলের মাধ্যমে: রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিলে, সঙ্গে সঙ্গে এসএমএস-এর মাধ্যমে আপনার পিএফ ব্যালেন্স জানা যাবে।

এসএমএস-এর মাধ্যমে: রেজিস্টার্ড মোবাইল থেকে 7738299899 নম্বরে EPFOHO UAN ENG টাইপ করে মেসেজ পাঠালে  ব্যালেন্স জানা যায়।

Follow Us