AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১ এপ্রিল থেকে আয়করে আসছে বড় বদল, কী হবে জেনে নিন

১ এপ্রিল থেকে আয়করে আসছে বড় বদল, কী হবে জেনে নিন

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 01, 2026 | 5:34 PM

Share

Income Tax: আয়করের রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড়। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন।

বাজেটে আয়কর আইন (Income Tax Act) নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। চালু হবে নতুন আয়কর আইন। এ দিনের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হবে। আয়করের রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড়। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট ৩১ অগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন।