AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commercial Gas Price Hike: বাজেটের দিনেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, দাম বাড়বে রেস্তোরাঁর খাবারের?

Commercial Gas Price Hike: বাজেটের দিনেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, দাম বাড়বে রেস্তোরাঁর খাবারের?

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Feb 01, 2026 | 11:36 AM

Share

Commercial Gas: এদিকে বাজেট ঘিরে মানুষের প্রত্যাশাও বেড়েছে বিগত কয়েকদিনে। পেট্রল ডিজেলের দাম যাতে নতুন করে না বাড়ে সে কথা বলছে বড় অংশের মানুষ। অনেকই আবার বলছেন রান্নার গ্য়াসের দামও যতটা সম্ভব কমিয়ে ফেলুক সরকার। এখন দেখার বাজেটে কী ঘোষণা হয়।

বাজেটের দিনেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি ৪৯ টাকা ৫০ পয়সা। আজ থেকেই নতুন দামে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। কলকাতা বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১ হাজার ৮৪৪ টাকা। গ্যাসের দাম বাড়ায় রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকল। এদিকে বাজেট ঘিরে মানুষের প্রত্যাশাও বেড়েছে বিগত কয়েকদিনে। পেট্রল ডিজেলের দাম যাতে নতুন করে না বাড়ে সে কথা বলছে বড় অংশের মানুষ। অনেকই আবার বলছেন রান্নার গ্য়াসের দামও যতটা সম্ভব কমিয়ে ফেলুক সরকার। 

Published on: Feb 01, 2026 11:36 AM