AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Frozen Screen UPI Scam: ফোনের স্ক্রিন হঠাৎ ফ্রিজ? ভাববেন না ফোন Hang! মুহূর্তেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

UPI fraud: বর্তমানে নতুন এক ধরনের ডিজিটাল প্রতারণা বাড়ছে, যেখানে প্রতারকরা ফোনের স্ক্রিন ফ্রিজ করিয়ে দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে। সুযোগ পেয়ে ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। সাইবার সিকিউরিটি এক্সপার্টরাও সতর্ক করছেন এই নতুন প্রতারণা নিয়ে।

Frozen Screen UPI Scam: ফোনের স্ক্রিন হঠাৎ ফ্রিজ? ভাববেন না ফোন Hang! মুহূর্তেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Sep 07, 2026 | 12:14 PM
Share

নয়া দিল্লি: ফোনে ফেসবুক বা ইন্সটাগ্রাম ঘাঁটছেন, হঠাৎ দেখলেন স্ক্রিনটা ফ্রিজ বা আটকে গেল। কিংবা ইউপিআই পেমেন্ট করতে গিয়ে দেখলেন, ফোনটাই কাজ করছে না। ভাবছেন যে ফোন হ্যাং হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে? খুব সাবধান। হঠাৎ এই স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়া কিন্তু বিপদ সঙ্কেত। ফোন খারাপ নয়, বরং প্রতারণার ফাঁদ এটি।

বর্তমানে নতুন এক ধরনের ডিজিটাল প্রতারণা বাড়ছে, যেখানে প্রতারকরা ফোনের স্ক্রিন ফ্রিজ করিয়ে দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে। সুযোগ পেয়ে ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। সাইবার সিকিউরিটি এক্সপার্টরাও সতর্ক করছেন এই নতুন প্রতারণা নিয়ে।

কীভাবে হচ্ছে এই প্রতারণা?

ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় কোনও বিজ্ঞাপনে বা অচেনা লিঙ্কে ক্লিক করলেন। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। এমন হলে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। আর এই সুযোগটাই নেয় প্রতারকরা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, রিমোট অ্যাক্সেস টুল ও অ্যান্ড্রয়েড পারমিশনের সাহায্যে প্রতারকরা কোনও ব্যক্তির ফোনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারপরে অ্যাকাউন্ট থেকে লেনদেন করে বা টাকা গায়েব করে দেয়।

কুইক হিল টেকনোলজির সিইও হরিশ কুমার এই বিষয়ে বলেছেন যে ফ্রোজেন স্ক্রিন আসল সমস্যা নয়, বরং এটি ব্যবহারকারীকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়ার পর ব্যবহারকারী যখন ফোনটি ঠিক করতে উদ্যত হয়ে পড়েন, তখন প্রতারকরা ভুয়ো এরর মেসেজ, বিজ্ঞাপন বা ফোন করে বলে যে কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ তারা। সাহায্য করার নাম করে তাদের এপিকে (APK) ডাউনলোড করতে বাধ্য করেন। এরপরই মোবাইলের অ্যাক্সেস নিয়ে নেয় এরা। ফোনের অ্যাক্সেসেবিলিটি, নোটিফিকেশন, পারমিশন তখন প্রতারকদের হাতে থাকে। সেখান থেকেই প্রতারণার শিকার হন সাধারণ মানুষ।

প্রতারকরা ভুয়ো অ্যাপ্লিকেশন বা ফিশিং (phishing) পেজের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসেবিলিটি বা স্ক্রিন শেয়ারিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের ‘শিকারে’র গতিবিধির উপরে নজর রাখে। যার ফোনে এইসব হচ্ছে, তিনি বুঝতেও পারেন না, অজান্তেই ইউপিআই পিন বসিয়ে দেন বা ট্রানজাকশন করেন। প্রতারকরা সেটা দেখেই পরে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। এরফলে কোনটি আসল পেমেন্ট, কোনটি নকল- তা বোঝার উপায় থাকে না।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

  • যদি হঠাৎ এমনভাবে স্ক্রিন ফ্রিজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মোবাইল ডেটা বা ওয়াইফাই ডিসকানেক্ট করে দিন।
  • স্ক্রিন ফ্রিজ হলে, ব্যাঙ্কিং ক্রেডেনশিয়াল বা ইউপিআই পিন বসাবেন না।
  • কোনও অচেনা নম্বর থেকে ফোন এলে, তাদের পরামর্শ মতো কিছু ডাউনলোড করবেন না।
  • সন্দেহজনক অ্যাপ্লিকেশন মোবাইলে রাখবেন না। নিরাপদ নয়, এমন কোনও অ্যাপে অ্যাক্সেসিবিলিটি দেবেন না।
  • যদি মনে হয়, আপনার ব্য়াঙ্কিং ইনফরমেশন প্রতারকরা জেনে গিয়েছে, তবে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যোগাযোগ করুন। অন্য কোনও ডিভাইস থেকে নিজের ব্যাঙ্ক বা ইউপিআই ক্রেডেনশিয়াল বদলে দিন।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ