AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol Diesel Purchase Limit: চড়চড়িয়ে বাড়ছে জ্বালানির দাম, পেট্রোল পাম্প থেকে একদিনে কত লিটার পেট্রোল-ডিজেল কেনা যায়, জানেন?

Fuel Shortage India: জ্বালানি সঙ্কটের আশঙ্কাতেই দেশের বিভিন্ন শহরের পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। লোকজন বাইক ও গাড়ি নিয়ে ট্যাঙ্ক ভর্তি করছেন। কেউ কেউ আবার প্লাস্টিকের ট্যাঙ্কার নিয়ে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন।

Petrol Diesel Purchase Limit: চড়চড়িয়ে বাড়ছে জ্বালানির দাম, পেট্রোল পাম্প থেকে একদিনে কত লিটার পেট্রোল-ডিজেল কেনা যায়, জানেন?
বাড়ছে জ্বালানি সঙ্কট।Image Credit: PTI
| Updated on: May 23, 2026 | 10:09 AM
Share

নয়া দিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হয়েও যেন হচ্ছে না। এখনও বন্ধ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ইরান-আমেরিকার এই যুদ্ধের প্রভাব বিশ্ব জুড়েই দেখা যাচ্ছে। ভারতও ব্যতিক্রম নয়। বিশেষ করে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস নিয়ে নানা আলোচনা চলছে। জ্বালানি সঙ্কট (Fuel Crisis) বাড়ছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে ইতিমধ্যেই। আরও দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জ্বালানি সঙ্কটের আশঙ্কাতেই দেশের বিভিন্ন শহরের পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। লোকজন বাইক ও গাড়ি নিয়ে ট্যাঙ্ক ভর্তি করছেন। কেউ কেউ আবার প্লাস্টিকের ট্যাঙ্কার নিয়ে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, পেট্রোল পাম্প থেকে কতটা পেট্রোল বা ডিজেল কেনা যায়?

নিয়ম হল, আপনি আপনার গাড়িতে ইচ্ছামতো পেট্রোল ভরতে পারেন। অর্থাৎ ফুল ট্যাঙ্ক করাতে পারেন। তবে যদি  পেট্রোল এবং ডিজেল আলাদাভাবে কেনার কথা বলা হয়, তাহলে সাধারণত একটি ক্যানে দুই থেকে পাঁচ লিটার পেট্রোল কিনতে পাওয়া যায়। অনেক পেট্রোল পাম্প আবার অনুরোধ করলে ৫-১০ লিটার তেলও দিয়ে থাকে। তবে, এটি সাধারণ প্লাস্টিকের বোতলে পাওয়া যায় না, কেবল স্টিল বা ভারি প্লাস্টিকের বোতলেই পাওয়া যায়।

যদি কেউ ড্রামে ২০, ৫০ বা ২০০ লিটার পেট্রোল-ডিজেল কিনতে চান, তাহলে একটি অনুমতিপত্র বা লাইসেন্সের প্রয়োজন হয়। এই নিয়মটি ১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইনে নির্ধারিত আছে। এই আইন অনুসারে, গ্রাহকদের লিখিতভাবে জানাতে হবে যে তারা কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ পেট্রোল-ডিজেল কিনতে চান।

যদি কেউ আরও জ্বালানি মজুত করতে চান, তাহলে তাকে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন (PISO) থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। লাইসেন্স ছাড়া বাড়িতে বিপুল পরিমাণে জ্বালানি মজুত করা শুধু বেআইনিই নয়, নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত বিপজ্জনক।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত