AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabadwip Hospital: অক্সিজেনের অভাবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! নবদ্বীপে রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম পরিস্থিতি

Nabadwip Hospital Agitation: ঘটনার সূত্রপাত এদিন দুপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারাত্মক হৃদরোগজনিত সমস্যা নিয়ে সুমন চক্রবর্তীকে আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে অভিযোগ, হাসপাতালে আনার পরেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

Nabadwip Hospital: অক্সিজেনের অভাবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! নবদ্বীপে রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম পরিস্থিতি
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 8:28 PM
Share

নবদ্বীপ: অক্সিজেন সরবরাহে চরম গাফিলতি, চিকিৎসায় অবহেলার অভিযোগ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপ হাসপাতালে। মৃত ব্যক্তির নাম সুমন চক্রবর্তী, তিনি নবদ্বীপেরই স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় হাসপাতাল চত্বরে নিহতের পরিবারের পাশাপাশি বিক্ষুব্ধ জনতা ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ দেখায়। উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত এদিন দুপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারাত্মক হৃদরোগজনিত সমস্যা নিয়ে সুমন চক্রবর্তীকে আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে অভিযোগ, হাসপাতালে আনার পরেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তৎক্ষণাৎ তাঁকে যে অক্সিজেন সিলিন্ডারটি দেওয়া হয়েছিল, সেটি কার্যত খালি ছিল। বারবার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছিল।

পরিস্থিতি বেগতিক দেখে সুমনবাবুর পরিবার কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে দ্রুত অক্সিজেন সিলিন্ডারটি বদলে দেওয়ার অনুরোধ জানান। অভিযোগ, বারবার বিনতি করা সত্ত্বেও নার্সরা সেই আবেদনে কান তোলেননি। এমনকি নার্সদের পা ধরে আকুল আকুতি জানানো হলেও বদলানো হয়নি অক্সিজেন সিলিন্ডারটি। পরিবারের দাবি, পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ ও রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Follow Us