AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duttapukur Case: নেশা-মুক্তি কেন্দ্রের আড়ালে ভয়ঙ্কর কাজ, ছবি তুলে ব্ল্য়াকমেইলের অভিযোগ! শোরগোল দত্তপুকুরে

Duttapukur: নির্যাতিতা বলছেন, “নেশা করতাম বলে আমার মা-বাবা আমাকে ভর্তি করেছিল। কিন্তু সেখানে গিয়ে আমি কোনও চিকিৎসা পাইনি। আমার উপরে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন হয়েছে। ২০২৫ সালের অগস্টের ৩০ তারিখে ভর্তি হয়েছিলাম। ওখানকার মালিকই এই কাজ করেছে।”

Duttapukur Case: নেশা-মুক্তি কেন্দ্রের আড়ালে ভয়ঙ্কর কাজ, ছবি তুলে ব্ল্য়াকমেইলের অভিযোগ! শোরগোল দত্তপুকুরে
আসছে ভয়ঙ্কর অভিযোগ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 7:21 PM
Share

দত্তপুকুর: নেশা-মুক্তি কেন্দ্রে গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দত্তপুকুর থানা এলাকায়। শুধু এক মহিলাকেই নয়, একাধিক রোগীর উপর মানসিক-শারীরিক নির্যাতনের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রের মালিক ও তাঁর সহচরদের বিরুদ্ধে। অভিযোগ, ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন চলেছে অকথ্য নির্যাতন। সেই ছবি তুলে রেখে পরে চলেছে ব্ল্য়াক মেইল। এমনকী খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই ভয়েই এতদিন মুখ খুলতে পারেননি নির্যাতিতা। 

এখন পুলিশের দ্বারস্থ হতেই তড়িঘড়ি অ্যাকশন। এদিনই মূল অভিযুক্ত ও তাঁর এক সহযোগীকে আদালতে তোলা হলে তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নির্যাতিতা তরুণীর আরও অভিযোগ, ওই নেশা মুক্তিকেন্দ্রে একাধিক নারী এবং পুরুষের সঙ্গে দীর্ঘদিন থেকেই খারাপ আচরণ করা হচ্ছে। তাঁর দাবি, করছেন সেখানকার কর্মীরাই। 

নির্যাতিতা বলছেন, “নেশা করতাম বলে আমার মা-বাবা আমাকে ভর্তি করেছিল। কিন্তু সেখানে গিয়ে আমি কোনও চিকিৎসা পাইনি। আমার উপরে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন হয়েছে। ২০২৫ সালের অগস্টের ৩০ তারিখে ভর্তি হয়েছিলাম। ওখানকার মালিকই এই কাজ করেছে। ঘুমের ওষুধ খাইয়ে আমাকে ধর্ষণ করে। প্রথম দিন থেকেই এই চেষ্টা করে।” এরপরেই তাঁর সংযোজন, “আমার মা অনেক আগেই আইনি সাহায্য নেওয়ার কথা বলেছি। কিন্তু ওরা ছবি তুলে রেখে আমাকে ভয় দেখাতো। মেরে দেব, খুন করে দেব বলতো। সেই ভয়ে আমি এগোতে পারিনি। আরও অনেককেই মারধর করতো। আমার চোখের সামনে একজনকে মরে যেতে দেখেছি।”  

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে