AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy FIR Cases: সুমিত রায়ের চারটি FIR মামলার শুনানি আপাতত মুলতুবি

Sumit Roy FIR Cases: অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এদিন আদালতে আবেদন করেন, আপাতত মামলার শুনানি মুলতবি রাখা হোক। একটি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। ওই নির্দেশ চ্যালেঞ্জ করে সুমিত সুপ্রিম কোর্টে গিয়েছেন।

Sumit Roy FIR Cases: সুমিত রায়ের চারটি FIR মামলার শুনানি আপাতত মুলতুবি
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 24, 2026 | 3:07 PM
Share

 কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের চারটি FIR মামলার শুনানি আপাতত মুলতুবি রাখল কলকাতা হাই কোর্ট। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, মৌখিক পর্যবেক্ষণ আদালতের। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখল আদালত।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের কী হয় তা দেখেই পরবর্তী শুনানি হবে। আগামী ৩১ অগাস্টের পরে এই মামলার শুনানি হবে। তার মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। যদি পুলিশ কোনও পদক্ষেপ করে তবে সুমিত আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এখনও পর্যন্ত সুমিতের বিরুদ্ধে কতগুলি FIR দায়ের হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে তা জানাতে হবে।

অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এদিন আদালতে আবেদন করেন, আপাতত মামলার শুনানি মুলতবি রাখা হোক। একটি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। ওই নির্দেশ চ্যালেঞ্জ করে সুমিত সুপ্রিম কোর্টে গিয়েছেন। শীর্ষ আদালত ওই মামলায় সাময়িক সময়ের জন্য রক্ষাকবচ দিয়েছে। সুমিত রায়ের মাধ্যমে ২০ কোটি টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছে। ৩১ আগস্টের পরে মামলার শুনানি করা হোক।

সুমিতের আইনজীবী বিকাশ পাওহা আদালতে জানান, মোট ছ’টি মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। তদন্তে আট বার হাজিরা দিয়েছেন। গত ৫ জুন প্রথম FIR দায়ের হয়। দ্বিতীয় FIR দায়ের হয় গত ১৬ জুন। ওই দু’টির মধ্যে একটি মামলায় সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে। এর পরে চারটি FIR দায়ের হয়েছে। আরও মামলা দায়ের করে চলেছে রাজ্য। প্রায় প্রতি দিনই মামলা দায়ের হচ্ছে। এরপরই শুনানি আপাতত মুলতুবি  রাখে।

প্রসঙ্গত, সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি জমি দুর্নীতি ও চাকরি মামলাসহ একাধিক অভিযোগে মামলা চলছে। এই মামলায় কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে অন্তর্বর্তী রক্ষাকবচ বা গ্রেফতারির ওপর স্থগিতাদেশ পান।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য