AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free LPG: বছরে ৩টি LPG সিলিন্ডার বিনামূল্যে, রূপান্তরকামীদের জন্য ফ্রি বাস পরিষেবা, বড় ঘোষণা বিজয়ের

Vijay Announces Free LPG: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁরা বছরে তিনটি LPG সিলিন্ডার বিনামূল্যে পাবেন। যোগ্য উপভোক্তারা গ্যাস সিলিন্ডার কেনার পর তিনটি সিলিন্ডারের খরচ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবেন। রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

Free LPG: বছরে ৩টি LPG সিলিন্ডার বিনামূল্যে, রূপান্তরকামীদের জন্য ফ্রি বাস পরিষেবা, বড় ঘোষণা বিজয়ের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Aug 24, 2026 | 2:14 PM
Share

চেন্নাই: রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (Joseph Vijay)। প্রত্যেক পরিবারকে বছরে তিনটি করে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) দেওয়া হবে বিনামূল্যে। তবে, তার জন্য় মানতে হবে শর্ত। সোমবার বিধানসভায় একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন বিজয়। সেখানেই জানানো হয়েছে, ‘অন্নপূর্ণানি সুপার সিক্স’ প্রকল্পের অধীনে বিনামূল্যে LPG সিলিন্ডারের সুবিধা দেওয়া হবে। ২০২৭ সালের পোঙ্গল উৎসব (বাংলায় যা নবান্ন) থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা।

কারা পাবেন বিনামূল্যে LPG সিলিন্ডার?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁরা বছরে তিনটি LPG সিলিন্ডার বিনামূল্যে পাবেন। যোগ্য উপভোক্তারা গ্যাস সিলিন্ডার কেনার পর তিনটি সিলিন্ডারের খরচ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাবেন। রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

এই প্রকল্প বাস্তবায়নে তামিলনাড়ু সরকারের বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান। বিজয় জানিয়েছেন, উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির কারণে রান্নার গ্যাসের সরবরাহে সমস্যা এবং সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বেড়েছে। সেই চাপ কমাতেই সরকারের এই সিদ্ধান্ত।

নির্বাচনের আগে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম বছরে ছ’টি বিনামূল্যে LPG সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, আপাতত বছরে তিনটি সিলিন্ডারের খরচ দেওয়ার ঘোষণা করেছে সরকার।

বিনামূল্যে বাসযাত্রায় আরও সুবিধা

LPG সিলিন্ডারের পাশাপাশি মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার পরিধিও বাড়ানোর ঘোষণা করেছেন বিজয়। একইসঙ্গে রূপান্তরকামীদেরও বিনামূল্যে বাসযাত্রার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।’ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এবার সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। আন্তঃজেলা বাস পরিষেবাতেও এই সুবিধা মিলবে। আগামী ২ অক্টোবর থেকে সম্প্রসারিত প্রকল্পটি কার্যকর করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্য সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য