AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Investment: সোনার গয়না কিনবেন না, বিনিয়োগ করুন ডিজিটালি বা সোনার বারে!

Gold Price Hike: অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে, আগামীতে আরও বৃদ্ধি পাবে সেই কথা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে কেউ যদি সোনায় বিনিয়োগ করেনও, তাহলেও সোনার গয়নায় বিনিয়োগ করতে একেবারে বারণ করছেন বিশেষজ্ঞরা।

Gold Investment: সোনার গয়না কিনবেন না, বিনিয়োগ করুন ডিজিটালি বা সোনার বারে!
গয়না কিনছেন? একেবারে লস!Image Credit: Getty Images
| Updated on: Dec 19, 2025 | 12:34 PM
Share

সোনার দাম ক্রমাগতই বাড়ছে। ইতিমধ্যেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। আর এই মুহূর্তে সোনার একটা বুদবুদ তৈরি হয়েছে বলে মনে করলেও অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন যে, আগামীতে আরও বৃদ্ধি পাবে সেই কথা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে কেউ যদি সোনায় বিনিয়োগ করেনও, তাহলেও সোনার গয়নায় বিনিয়োগ করতে একেবারে বারণ করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন সোনার গয়নায় বিনিয়োগ হল সবচেয়ে খারাপ বিনিয়োগের মধ্যে অন্যতম।

তাহলে কোথায় বিনিয়োগ?

সোনায় বিনিয়োগ করতে চাইলে দুই ভাবে বিনিয়োগ করতে পারেন আপনি। প্রথমটা হল সোনার কয়েন বা সোনার বারে। অর্থাৎ, ফিজিক্যাল সোনায় বিনিয়োগ। আর অপরটি হল সোনায় ডিজিটালি বিনিয়োগ।

ডিজিটালি কীভাবে?

ফিজিক্যালি কীভাবে সোনায় বিনিয়োগ করবেন তা তো বুঝলেন। তবে সোনায় ডিজিটালি বিনিয়োগ আপনি করতে পারেন মাত্র ১০০ টাকা থেকে। না ডিজিটাল গোল্ডে বিনিয়োগের কথা বলছি না। এই ডিজিটাল গোল্ড সেবি বা অন্য কোনও সরকারি সংস্থার অধীনে আসে না। ফলে, এখানে বিনিয়োগে ঝুঁকি থেকেই যায়।

ডিজিটালি সোনায় বিনিয়োগ করা যায় গোল্ড বন্ডে। যেটা সবচেয়ে লাভজনক বিনিয়োগ। তবে এখন আর বন্ড বের করে না সরকার। ফলে, সেকেন্ডারি মার্কেট থেকে এই বন্ডে বিনিয়োগ করা যেতেই পারে। এ ছাড়াও রয়েছে গোল্ড ইটিএফ। যা মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারে যে কেউ। আর এতে বাজারের সোনার দাম অনুযায়ী সোনার দাম ওঠানামা করে। এই ইটিএফ আসে সেবির অধীনে। ফলে, এখানে বিনিয়োগ কোনও ঝুঁকি নেই।

এবার আপনি শুরু করেই দিন আপনার বিনিয়োগ। ডিজিটাল হোক বা ফিজিক্যাল। তবে হ্যা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...