Gold Price Today: এ তো বৈশাখী সেল! লাগাতার পড়ছে সোনার দর, এটাই সুযোগ গহনা কেনার
Gold Price Today: আজ, বৈশাখ মাসের দ্বিতীয় দিনে কিন্তু ফের কমল সোনার দাম। আর শুধু সোনারই নয়, দাম কমেছে রুপোরও। আপনার যদি সামনেই কোনও নিমন্ত্রণ থাকে বা নিজের জন্যই সোনার গহনা কেনার আজই সুবর্ণ সুযোগ, কারণ যে কোনও দিন ফের চড়তে পারে সোনার দাম।

কলকাতা: চৈত্রের শেষদিনে ধামাকা সেল চলেছে সোনার দামে। একধাক্কায় ৭৬০০ টাকা কমেছিল সোনার দাম। পয়লা বৈশাখের দিনও অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ, বৈশাখ মাসের দ্বিতীয় দিনে কিন্তু ফের কমল সোনার দাম। আর শুধু সোনারই নয়, দাম কমেছে রুপোরও। আপনার যদি সামনেই কোনও নিমন্ত্রণ থাকে বা নিজের জন্যই সোনার গহনা কেনার আজই সুবর্ণ সুযোগ, কারণ যে কোনও দিন ফের চড়তে পারে সোনার দাম।
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ১৫ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬৬৪৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ৪৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ১ গ্রাম সোনার দাম ৭২৫৪ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫৪০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৪০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৫ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে রুপোর।
