AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: বাম্পার ছাড়! রথের চাকা গড়াতেই সস্তা হয়ে গেল সোনা-রুপো, এই সুযোগ মিস করবেন না যেন…

Gold-Silver Rate in Kolkata: সপ্তাহের শুরুতেই একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দামও। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা কিনতেই পারেন।

Gold Price Today: বাম্পার ছাড়! রথের চাকা গড়াতেই সস্তা হয়ে গেল সোনা-রুপো, এই সুযোগ মিস করবেন না যেন...
ফাইল ছবি।Image Credit: Facebook
| Updated on: Jul 08, 2024 | 8:30 AM
Share

কলকাতা: রথযাত্রার পূণ্যতিথিতে সুখবর। সস্তা হয়ে গেল সোনা-রুপো। সপ্তাহের শুরুতেই একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দামও। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা কিনতেই পারেন। রথযাত্রা উপলক্ষে সোনার দোকানগুলিতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়ও। তাই সোনা কেনার এর থেকে ভাল সুযোগ আর হতে পারে না।

২২ ক্যারেট সোনার দাম- 

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭ হাজার ৬৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৭৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩৭ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৩৪০ টাকা। একদিনে দাম কমেছে ১০ টাকা।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯৪৭০ টাকা। একদিনে দাম কমেছে ১০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৪ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Follow Us